November 26, 2026, 5:08 pm
শিরোনাম :
রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত গোপালগঞ্জে সাংবাদিক শৈলেন্দ্রনাথ মজুমদারকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে পার্বতীপুরে মোমিনপুরে বিএনপির যৌথ কর্মীসভা অনুষ্ঠিত তৃণমূলে দলকে আরও গতিশীল ও সুসংগঠিত করার আহ্বান জলঢাকায় সড়ক পুনর্নির্মাণে অনিয়মের অভিযোগ, কাজ সাময়িক বন্ধ দৈনিক আমাদের সংবাদের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মানবাধিকার কমিশনের পরিচয়ে অর্থ আদায়, নারীকে অনৈতিক প্রস্তাব কথিত কর্মীর নীলফামারীতে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় ইমামদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পার্বতীপুরে কারিতাসের উদ্যোগে কৃষি, অকৃষি ও প্রতিবন্ধীদের মাঝে ৭ লক্ষ ৮০ হাজার টাকার সহ-বিনিয়োগ সহায়তা বিতরণ আনোয়ারায় কর্ণফুলীর কোরিয়ান ইপিজেড কেইপিজেডে স্থানীয়দের চাকরি প্রসঙ্গে কথা বলছেন কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার।

উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ সুন্নি মহাসম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ চিশতিয়া জাকের মঞ্জিলে

সজিব আলী নিজস্ব সংবাদদাতা

উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ সুন্নি মহাসম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ চিশতিয়া জাকের মঞ্জিলে

সজিব আলী নিজস্ব প্রতিবেদক:

উত্তরবঙ্গের সুন্নিয়তের অন্যতম ঐতিহ্যবাহী আধ্যাত্মিক প্রতিষ্ঠান বাংলাদেশ চিশতিয়া জাকের মঞ্জিল দরবার শরিফে অনুষ্ঠিত হয়েছে ৫০তম ইসালে সওয়াব ও দোয়া মাহফিল তথা মহাপবিত্র উরস মোবারক। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষাধিক আশেকে রাসূলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন হয়েছে এই বিশাল ধর্মীয় আয়োজন।

রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নে মহাসড়কসংলগ্ন বাংলাদেশ চিশতিয়া জাকের মঞ্জিল দরবার শরিফে অনুষ্ঠিত এ মাহফিল উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ সুন্নি মহাসম্মেলন হিসেবে ধর্মপ্রাণ মানুষের ব্যাপক সমাগম ঘটায়।

দরবার শরিফের প্রতিষ্ঠাতা ভারত-বাংলার অন্যতম হাদি, বহুভাষাবিদ ও চার তরিকার পীর-এ-কামেল হজরত আলহাজ্ব সৈয়দ আবুল হাসান চিশতী আজমেরী (রহ.)। তাঁর প্রতিষ্ঠিত এই দরবারে ১৯৭৭ সাল থেকে সুন্নি আকিদার ভিত্তিতে ধারাবাহিকভাবে ইসালে সওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে।

বর্তমানে দরবার শরিফের গদ্দিনশিন হিসেবে দায়িত্ব পালন করছেন প্রতিষ্ঠাতা পীরের একমাত্র সাহেবজাদা পীর কেবলা আলহাজ্ব সৈয়দ নজরুল ইসলাম শামীম চিশতী আজমেরী। তাঁর দিকনির্দেশনায় এবারের ৫০তম আয়োজনেও বিভিন্ন ধর্মীয় কর্মসূচি, আলোচনা, জিকির ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

প্রতিকূল আবহাওয়া ও নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও আশেকে রাসূলদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, ভক্ত-মুরিদান ও স্বেচ্ছাসেবকদের নিরলস পরিশ্রম এবং সার্বিক সহযোগিতায় সফল পরিসমাপ্তি ঘটে দীর্ঘ ঐতিহ্যবাহী এই ধর্মীয় মহাসম্মেলনের।

প্রায় পাঁচ দশকের ঐতিহ্য ধারণ করে বাংলাদেশ চিশতিয়া জাকের মঞ্জিল দরবার শরিফ উত্তরবঙ্গের সুন্নি অঙ্গনে ধর্মীয় ও আধ্যাত্মিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা