November 14, 2026, 5:28 pm
শিরোনাম :
পীরগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত লালমনিরহাটে জমি বিরোধে হামলার অভিযোগ, নগদ টাকা ছিনিয়ে নেওয়ার দাবি সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার ও আধুনিক প্রযুক্তি ব্যবহার শুরু নীলফামারীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত জয়পুরহাটের কালাইয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আজ বিশ্ব ডায়াবেটিস দিবস: “ডায়াবেটিসে দ্রুত পদক্ষেপ: সুস্থ জীবনের চাবিকাঠি” জ্ঞানাঙ্কুর মাঠে নাইট মিনিবার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ডাঙ্গাপাড়া কালাইয়ে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার করলেন চেয়ারম্যান পদপ্রার্থী সাজ্জাদুল হক রায়গঞ্জে স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন জলঢাকা থানায় ১১ মাসে আইনশৃঙ্খলা উন্নয়নে বিভিন্ন উদ্যোগ ওসির

জয়পুরহাটের কালাইয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সেলিম হোসেন রুবেল,জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত…..

সেলিম হোসেন রুবেল,জয়পুরহাট প্রতিনিধি:

‘ডায়াবেটিসের ঝুঁকি কমাতে ব্যবস্থা নিন এখনই এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(১৪ নভেম্বর)সকাল ১০টায় কালাই পৌর কার্যালয় থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালাই উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো.আব্দুল বারী এমপি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক মো. মাসুদ রানা প্রধান এবং জেলা সিভিল সার্জন ডা. মো. আল মামুন মিয়া।

এ সময় আরও উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলমসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ডায়াবেটিস বর্তমানে একটি মারাত্মক স্বাস্থ্যঝুঁকি। এ রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি,নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুশৃঙ্খল জীবনযাপন ও পরিমিত খাদ্যাভ্যাস গড়ে তোলার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। তাই ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তাঁরা।

কালাই ডায়াবেটিক সমিতির আয়োজনে এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা