November 14, 2026, 2:08 pm
শিরোনাম :
কালাইয়ে মসজিদ-মন্দিরের উন্নয়ন বরাদ্দ নিয়ে বিশেষ সভা, উপস্থিত প্রতিমন্ত্রী আব্দুল বারী চরফ্যাশনে বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সহকারী শিক্ষক শিশির মাহমুদের শেষ বিদায় নীলফামারীতে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ঝিনাইগাতীর গজনী অবকাশ বিনোদন কেন্দ্রের দুর্গম পাহাড়ে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই হরণী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় পল্লী চিকিৎসক জামশেদুল ইসলাম টুটুল গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে আহত প্রায় শতাধিক পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স

রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই

মোঃ সিমান্ত তালুকদার স্টাফ রিপোর্টার

রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই

মোঃ সিমান্ত তালুকদার
স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জের রায়গঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭’ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ধানগড়া উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন, রায়গঞ্জ, সিরাজগঞ্জের আয়োজনে এ বাছাইপর্ব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব আবদুল খালেক পাটোয়ারী।

এতে রায়গঞ্জ উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা অংশগ্রহণ করেন। ধানগড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মফিজ উদ্দিন বাছাই কার্যক্রমের সার্বিক দায়িত্ব পালন করেন এবং খেলাধুলা পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করা হয়। এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের ক্রীড়াপ্রতিভা বিকাশ এবং ভবিষ্যতে খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণের সুযোগ তৈরির প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগের মাধ্যমে নতুন প্রজন্মের প্রতিভাবান খেলোয়াড়রা জাতীয় পর্যায়ে নিজেদের যোগ্যতা তুলে ধরার সুযোগ পাবে।

স্লোগান: স্বপ্নের পথে, চিয়ার মায়ে—ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা