August 14, 2026, 6:08 pm
শিরোনাম :
মুকসুদপুর থানার ওসি আব্দুলা আল মামুন সম্মানিত নীলফামারী জেলা প্রশাসককে গ্রীন ভয়েসের দুর্লভ রক্তকাঞ্চন গাছ বিতরণ ​নীলফামারী জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধার ও গ্রেফতার গোপালগঞ্জে ১৫ আগস্ট ঘিরে ব্যাপক নিরাপত্তা জোরদার, বিজিবি মোতায়েন নীলফামারীতে সাপের কামড়ে, শিশুসহ ২ জনের মৃত্যু শিবগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস উপকূলীয় মানুষের দুর্যোগঝুঁকি নিয়ে চট্টগ্রামে নাগরিক গোলটেবিল কথা বলবেন ভোলার- মাকসুদ বাংলাদেশ চিশতিয়া জাকের মঞ্জিল দরবার শরিফ: দ্বীনি শিক্ষা ও রূহানি সাধনার এক অনন্য কেন্দ্র নাটোরে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন,দুই ওসির প্রত্যাহার চেয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম গোপালগঞ্জে শপিংমল মার্কেট দোকান বন্ধের অভিযান

​নীলফামারী জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধার ও গ্রেফতার

শহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার নিলফামারী

​নীলফামারী জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধার ও গ্রেফতার

​নীলফামারী প্রতিনিধি

গত ১৩ আগস্ট ২০২৬ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নীলফামারীর একটি চৌকস দল সৈয়দপুর থানার খাতামধুপুর ইউনিয়নের পাসারীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

স্থানীয় সুত্রে জানা যায় মোঃ ফারুক হোসেন (৩০), পিতা- মোঃ কাসেম আলী, সাং- খাতামধুপুর পাসারীপাড়া, থানা- সৈয়দপুর, জেলা- নীলফামারী।

জব্দকৃত মাদক ও
হেরোইন ২৪ পুড়িয়া (মোট ওজন ৫.২৪ গ্রাম, আনুমানিক মূল্য ৮,৪০০ টাকা)।
ট্যাপেন্টাডল ট্যাবলেট: ৪ পিস (আনুমানিক মূল্য ১,২০০ টাকা)।
মোট আনুমানিক মূল্য: ৯,৬০০ টাকা।

​প্রথমে পাসারীপাড়া মোড় থেকে ফারুক হোসেনকে আটক করে তল্লাশি চালিয়ে ৫ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। পরবর্তীতে তার বসতবাড়ির শয়নকক্ষে অভিযান চালিয়ে আরও ১৯ পুড়িয়া হেরোইন এবং ৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করে পুলিশ।

​প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃত ফারুক হোসেন দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনার সাথে জড়িত একজন পেশাদার মাদক ব্যবসায়ী।

​এ সংক্রান্তে ১৪ আগস্ট ২০২৬ তারিখে সৈয়দপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে এবং আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা