August 14, 2026, 7:46 pm
শিরোনাম :
মুকসুদপুর থানার ওসি আব্দুলা আল মামুন সম্মানিত নীলফামারী জেলা প্রশাসককে গ্রীন ভয়েসের দুর্লভ রক্তকাঞ্চন গাছ বিতরণ ​নীলফামারী জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধার ও গ্রেফতার গোপালগঞ্জে ১৫ আগস্ট ঘিরে ব্যাপক নিরাপত্তা জোরদার, বিজিবি মোতায়েন নীলফামারীতে সাপের কামড়ে, শিশুসহ ২ জনের মৃত্যু শিবগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস উপকূলীয় মানুষের দুর্যোগঝুঁকি নিয়ে চট্টগ্রামে নাগরিক গোলটেবিল কথা বলবেন ভোলার- মাকসুদ বাংলাদেশ চিশতিয়া জাকের মঞ্জিল দরবার শরিফ: দ্বীনি শিক্ষা ও রূহানি সাধনার এক অনন্য কেন্দ্র নাটোরে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন,দুই ওসির প্রত্যাহার চেয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম গোপালগঞ্জে শপিংমল মার্কেট দোকান বন্ধের অভিযান

চট্টগ্রাম সিটি কলেজ হামলায় ভিডিও ছবিসহ বিভাগীয় কমিশনার বরাবর স্মারক লিপি

নুরুল আমিন লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রাম সিটি কলেজ হামলায় ভিডিও ছবিসহ বিভাগীয় কমিশনার বরাবর স্মারক লিপি

নুরুল আমিন লোহাগাড়া (চট্টগ্রাম)প্রতিনিধি

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি কলেজে সংঘটিত সাম্প্রতিক ন্যক্কারজনক ও সহিংস হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে চট্টগ্রাম বিভাগীয় পুলিশ কমিশনারের নিকট বিস্তারিত স্মারকলিপি প্রদান করা হয়েছে। আন্তর্জাতিক সম্পাদক ও ডাকসুর সাবেক ভিপি সাদিক কাইয়ুমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পুলিশ কমিশনারের কার্যালয়ে গিয়ে এ স্মারকলিপি হস্তান্তর করেন। এ সময় শাখার অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, চট্টগ্রাম সিটি কলেজে সংঘটিত এই বর্বরোচিত হামলা শিক্ষাঙ্গনের নিরাপদ পরিবেশকে মারাত্মকভাবে বিঘ্নিত করেছে এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি করেছে। হামলার ঘটনায় কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন বলেও এতে তুলে ধরা হয়।

প্রতিনিধি দল স্মারকলিপির সঙ্গে হামলায় জড়িতদের ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র (ছবি) পুলিশ কমিশনারের হাতে তুলে দেন। তারা দাবি করেন, এসব ভিডিও ও ছবিতে হামলাকারীদের স্পষ্টভাবে শনাক্ত করা সম্ভব এবং ইতোমধ্যে সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে। ফলে দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করা প্রশাসনের জন্য কঠিন নয় বলে তারা উল্লেখ করেন।
নেতৃবৃন্দ আরও বলেন, এ ধরনের সহিংসতা শিক্ষার পরিবেশকে ধ্বংস করে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়। তাই দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়।

এছাড়াও, ঘটনার সময় দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়। স্মারকলিপিতে অভিযোগ করা হয়, হামলার সময় কিছু ক্ষেত্রে দায়িত্ব পালনে অবহেলা ও নিষ্ক্রিয়তা দেখা গেছে। বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

স্মারকলিপি গ্রহণ করে পুলিশ কমিশনার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত আইনগত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে। একইসঙ্গে শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থী-শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর, নিরপেক্ষ ও দৃশ্যমান ভূমিকার ওপর জোর দেন সংশ্লিষ্টরা। পরিশেষে সাংবাদিকদের ব্রেপিং সময় একই কথা বলেন সাদিক কাইয়ুম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা