November 12, 2026, 12:42 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

স্কুলে তালা মেরে দিবো; দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস বর্জন — প্রধান শিক্ষকের হুঁশিয়ারি

তজুমদ্দিন (ভোলা) থেকে — মীর শাহীন সবুজ

স্কুলে তালা মেরে দিবো; দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস বর্জন — প্রধান শিক্ষকের হুঁশিয়ারি
তজুমদ্দিন (ভোলা) থেকে — মীর শাহীন সবুজ, স্টাফ রিপোর্টার
এমপিওভুক্ত শিক্ষকদের ২০% বাড়ি ভাড়া ও অন্যান্য দাবি না মানা পর্যন্ত তজুমদ্দিন উপজেলার কয়েকটি বিদ্যালয়ে ক্লাস বর্জন ও আন্দোলন চলছে। আন্দোলনের আজ দ্বিতীয় দিন। গতকাল শিক্ষকদের ওপর প্রশাসনের আচরণে বেশ কয়েকজন শিক্ষক লাঞ্ছিত হন—ঘটনাটি নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। সচেতন মহল এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলছে, শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নিয়ে দ্রুত প্রজ্ঞাপন জারি করে তাদের ক্লাসে ফিরিয়ে আনা উচিত।
ইয়াছিনগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইলিয়াছ মিয়ার সঙ্গে ক্লাস বর্জন বিষয়ে কথা বললে তিনি বলেন, “আগামীকাল থেকে স্কুলে তালা মেরে দিবো; দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস নেবো না।” প্রধান শিক্ষকের এই ঘোষণা শিক্ষক আন্দোলনকে আরও বেগবান করেছে। তবে ক্লাস বর্জনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা।
অভিভাবকরা বলছেন, দাবি আদায়ের জন্য ছাত্রছাত্রীদের এভাবে জিম্মি করা কোনোভাবেই যৌক্তিক নয়। এক অভিভাবক বলেন, “শিক্ষকদের দাবি যতই যৌক্তিক হোক না কেন, তার মাশুল শিক্ষার্থীদের দিতে হবে কেন?”
উপজেলা শিক্ষা অফিসার (চলতি দায়িত্বে) মোঃ রেজাউল করিম বলেন, “ক্লাস বর্জন করে আন্দোলন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।”
একই উপজেলার বাংলা বাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুল ইসলাম বলেন, “এক মুঠো হেলেঞ্চা শাক কিনতেও এখন বিশ টাকা লাগে। এমপিওভুক্ত শিক্ষকদের যে বেতন, তা দিয়ে সংসার চালানো প্রায় অসম্ভব।” তিনি সরকারের প্রতি আহ্বান জানান—যাতে দ্রুত প্রজ্ঞাপন জারি করে শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়া হয় এবং তাদের বিদ্যালয়ে ফিরিয়ে দেওয়া হয়।
বর্তমানে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে ক্লাস বন্ধ রয়েছে, অনেক স্কুলে তালাও ঝুলছে। এলাকাবাসীর দাবি, সরকার যদি দ্রুত পদক্ষেপ নেয়, তবে শিক্ষকরা ক্লাসে ফিরে আসবেন এবং শিক্ষার্থীদের শিক্ষার ক্ষতি রোধ করা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা