November 11, 2026, 10:43 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন ভিপি আইনুল হক

সীমান্ত তালুকদার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন ভিপি আইনুল হক
মোঃ সিমান্ত তালুকদারের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন পেয়েছেন দলের নিবেদিতপ্রাণ ও ত্যাগী নেতা ভিপি আইনুল হক। তিনি ছাত্রজীবন থেকেই দলের রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি একাধিকবার কারাবরণ করেছেন এবং নির্যাতনের শিকার হয়েছেন, তবুও নীতি ও আদর্শ থেকে সরে আসেননি।

ভিপি আইনুল হক তরুণ বয়সে চান্দাইকোনা হাজী ওয়াহেদ মরিয়ম অনার্স কলেজ ছাত্র সংসদের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) নির্বাচিত হন। পরবর্তীতে রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর জনপ্রিয়তা তৃণমূল পর্যায়ে ব্যাপকভাবে দৃশ্যমান।

দীর্ঘদিন পর রায়গঞ্জ থেকে বিএনপির এই মনোনয়নকে স্থানীয় নেতাকর্মীরা দলের প্রতি আস্থা ও ত্যাগের স্বীকৃতি হিসেবে দেখছেন। তৃণমূলের অনেকে মনে করেন, ভিপি আইনুল হকের মতো অভিজ্ঞ, যোগ্য ও সংগ্রামী নেতৃত্বই আগামী দিনে রায়গঞ্জে নতুন রাজনৈতিক ধারা ও ইতিবাচক পরিবর্তনের সূচনা করতে সক্ষম হবেন।

স্থানীয়দের মতে, রাজনৈতিক নেতৃত্বে যদি শালীনতা, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় থাকে, তবে এলাকাবাসী শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে বসবাস করতে পারবে। তাঁর মনোনয়ন রায়গঞ্জের রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরাও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা