November 13, 2026, 5:24 am
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

লামা-আলীকদমে প্রেমের টানে কিশোর-কিশোরীর পলায়ন, উত্তেজনা দুই সম্প্রদায়ে

ক্রাইম রিপোর্টার: মোঃ আবু বক্কর সিদ্দিক, বান্দরবান প্রতিনিধি

লামা-আলীকদমে প্রেমের টানে কিশোর-কিশোরীর পলায়ন, উত্তেজনা দুই সম্প্রদায়ে
ক্রাইম রিপোর্টার: মোঃ আবু বক্কর সিদ্দিক, বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের লামা ও আলীকদম উপজেলায় প্রেমের সম্পর্ককে ঘিরে সৃষ্টি হয়েছে তীব্র উত্তেজনা। ত্রিপুরা ও ম্রো—দুই ভিন্ন আদিবাসী সম্প্রদায়ের এক কিশোর-কিশোরীর পলায়নের ঘটনায় এলাকায় বিরাজ করছে উদ্বেগজনক পরিস্থিতি।
স্থানীয় সূত্রে জানা যায়, লামা উপজেলার পোপা হেডম্যান পাড়ার টনি ত্রিপুরা (১৭) আলীকদম উপজেলার লাংরিপাড়ার রো রাম ম্রো (১৬)-কে গত ২৫ অক্টোবর রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে নিজ বাসায় নিয়ে আসেন। বর্তমানে কিশোরীটি টনি ত্রিপুরার বাড়িতেই অবস্থান করছেন বলে জানা গেছে।
জানা যায়, টনি ত্রিপুরা (পিতা: অংতহা ত্রিপুরা) ও রো রাম ম্রো (পিতা: সাকনাও ম্রো, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য)-এর মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। এই সম্পর্কের সূত্র ধরেই কিশোরী স্বেচ্ছায় প্রেমিকের সঙ্গে চলে আসেন বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন পোপা হেডম্যান পাড়ার ৭ নং ওয়ার্ড সদস্য শলোমন ত্রিপুরা।
ঘটনার দিন রাতে রো রাম ম্রো প্রতিবেশী মেনকুম ম্রোর সহায়তায় বাড়ি থেকে বের হন এবং কয়েকজন বাঙালি যুবকের সহায়তায় আলীকদম পানবাজারে পৌঁছান। সেখান থেকে টনি ত্রিপুরা মোটরসাইকেলে করে তাঁকে লামায় নিয়ে আসেন।
এই ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের পাশাপাশি দুই সম্প্রদায়ের মধ্যেও বিরাজ করছে চরম উত্তেজনা। সম্ভাব্য সংঘাত এড়াতে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সদস্যরা পরিস্থিতি শান্ত রাখতে তৎপর রয়েছেন। স্থানীয় সমাজবদ্ধ মহল দ্রুত বিষয়টি সামাজিক সমঝোতা বা আইনানুগ প্রক্রিয়ায় নিষ্পত্তির আহ্বান জানিয়েছেন, যাতে এলাকার জাতিগত সম্প্রীতি অক্ষুণ্ন থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা