November 12, 2026, 1:02 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

যুবদলের ৪৭ বছর উদযাপন,নতুন প্রজম্মের নতুন স্বপ্ন।

মীর শাহীন স্টাফ রিপোর্টার লালমোহন, ভোলা।

যুবদলের ৪৭ বছর উদযাপন,নতুন প্রজম্মের নতুন স্বপ্ন।

মীর শাহীন
স্টাফ রিপোর্টার
লালমোহন, ভোলা।

৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভোলা জেলার লালমোহন উপজেলা যুবদলের আয়োজনে আজ আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত আনন্দ মিছিল ও সমাবেশে উপজেলার সকল ইউনিয়ন যুবদলের নেতা কর্মীরা দলীয় কার্যালয়ে মিছিল নিয়ে উপস্থিত হন। ১৯৭৮ সালের আজকের এই দিনে জাতীয়তাবাদী যুবদলের আত্মপ্রকাশ হয়ে স্বৈরাচার বিরোধী গনতান্ত্রিক সকল আন্দোলন সংগ্রাম সফল করে সোনালী অধ্যায় তৈরি করছে।

আনন্দ মিছিল ও সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ভার্চুয়ালী ছিলেন দক্ষিণ বাংলার কৃতি সন্তান ভোলা ৩ সংসদীয় আসনের ৬ বারের সাবেক সংসদ, সদস্য ২ বারের সফল মন্ত্রী, সাবেক ফুটবলার,রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ।

যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে
উপজেলা যুবদলের সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন,যুবদল সুসংগঠিত একটি দল, আন্দোলন সংগ্রাম ও শৃঙ্খলা রক্ষায় দলটি বদ্ধ পরিকর।
স্বৈরাচার আওয়ামী বিরোধী সকল আন্দোলন সংগ্রামে যুবদলের ভুমিকা স্মরনীয় হয়ে থাকবে,যুবদলের নেতা কর্মীদের উদ্দেশ্য তিনি বলেন সারা দেশে চাঁদাবাজি ও বিভিন্ন অপকর্মে কিছু নেতা কর্মীরা জড়িয়ে পড়ছে। বিএনপিতে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের কোন জায়গা নেই। চাঁদাবাজী ও অপকর্ম থেকে সকল নেতা কর্মীদেরকে বিরত থাকতে কঠোর হুশিয়ারী দিয়েছেন। নতুন প্রজম্মের নতুন স্বপ্ন তৈরি করতে হবে।

সমাবেশে অংশ নেওয়া সাধারণ ভোটাররা হরেক রকমের বাদ্যযন্ত্র বাজিয়ে আনন্দ উল্লাসে মেতে আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দেয়।
সাধারণ ভোটাদের প্রত্যাশা ফেব্রুয়ারীর নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়যুক্ত হয়ে সরকার গঠন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা