November 11, 2026, 10:39 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

মরহুম নূর সাইদ সরকারের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

মরহুম নূর সাইদ সরকারের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

পবিত্র মাহে রমজান উপলক্ষে মরহুম নূর সাইদ সরকারের রূহের মাগফিরাত কামনায় রায়গঞ্জে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের আয়োজন করেন মরহুম নূর সাইদ সরকারের সুযোগ্য পুত্র রায়গঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুল্লাহ ইবনে সাঈদ (সজল)।

অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। ইফতারের আগে মরহুম নূর সাইদ সরকারের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে মরহুম নূর আলম সরকার, মরহুম সাবেক পৌর প্রশাসক নূর সাইদ সরকার, মরহুম মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা এবং বীর শব্দ সৈনিক মরহুম নূরল ইসলাম সরকারের রূহের মাগফিরাত কামনাও করা হয়।

ইফতার মাহফিলে প্রায় সাড়ে পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

আত্মীয়-স্বজন, প্রতিবেশী,ব্যবসায়ী
দিনমজুর, ভ্যানচালক, গাড়িচালক, শ্রমজীবী মানুষসহ বিভিন্ন

শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সকলের জন্য ইফতারের সুব্যবস্থা করা হয় এবং উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন
রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব শামছুল ইসলাম,
রায়গঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. রাশেদুল হাসান মিরন, সাবেক সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান তামান্নাসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি এবং ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীরা। এছাড়াও ছাত্রদলের উপজেলা,
সাবেক প্রিন্সিপাল মোতালেব হোসেন ছিলেন এবং রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সামাজিক লোকজন উপস্থিত ছিল
পৌর ও বিভিন্ন শাখার নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

দোয়া ও ইফতার মাহফিলে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
শেষে মরহুমদের আত্মার শান্তি কামনা করে এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা