ভার্চুয়ালী সংযুক্ত হয়ে দোয়া মোনাজাতে মেজর হাফিজ।
মীর শাহীন সবুজ
উপজেলা প্রতিনিধি
লালমোহন ভোলা।
লালমোহন পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রবিন হাওলাদার এর রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করে লালমোহন পৌরসভা স্বেচ্ছাসেবক দল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর জাতীয় স্থায়ী কমিটির সদস্য, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা,সাবেক সফল মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম সাহেব ভার্চুয়ালি সংযুক্ত হয়ে দোয়া মাহফিলে অংশ নেন ও
বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জনাব মোঃ জাফর ইকবাল
সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান বাবুল।
ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আশরাফ উদ্দিন বাপ্পি, নির্বাহী সদস্য বাহাদুর ইসলাম লিটন, ভোলা সদর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান সহ
বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন
“ভালো কাজ করুন, নিয়মিত নামাজ পড়ুন, মানুষের পাশে থাকুন। জুয়া, মদ,চাঁদাবাজি ও সন্ত্রাস থেকে দূরে থাকুন তাহলেই মানুষ আপনাদের ভালোবাসবে, এবং মহান আল্লাহ আপনাদের উপর সন্তুষ্ট হবেন।”
শেষে মরহুম রবিন হাওলাদারের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।