November 11, 2026, 10:34 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

বান্দরবানে ৩২ জন হাফেজ পেলেন পাগড়ি ও সনদ

ক্রাইম রিপোর্টার মোঃ আবু বক্কর সিদ্দিক, বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে ৩২ জন হাফেজ পেলেন পাগড়ি ও সনদ

ক্রাইম রিপোর্টার মোঃ আবু বক্কর সিদ্দিক, বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলায় অনুষ্ঠিত হয়েছে কেন্দ্রীয় হেফজখানার নবীন ও প্রবীণ হাফেজদের পাগড়ি প্রদান ও দোয়া মাহফিল। শনিবার (১ নভেম্বর) দুপুর ২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে লামা কেন্দ্রীয় হেফজখানা পরিচালনা পরিষদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মঈন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ এবং লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তোফাজ্জল হোসেন।
লামা মডেল মসজিদের খতিব মাওলানা মুফতি ইব্রাহীম সাদেকির সঞ্চালনায় ও উপজেলা প্রকৌশলী মোঃ আবু হানিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চকরিয়া বরইতলী ফয়জুল উলুম মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা মুফতি আবু তাহের।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া বানিয়ারচর হামিউস সুন্নাহ মাদরাসার পরিচালক মাওলানা ক্বারী নুরস সোলতান ও শিক্ষা সচিব মাওলানা মোজাহের আহমদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লামা কেন্দ্রীয় হেফজখানার প্রতিষ্ঠাতা ও লামা কোর্ট মসজিদের সাবেক খতিব হাফেজ মাওলানা আজিজুল হক, টেকনাফের হাফেজ মাওলানা শহিদুল হক, লামা ফাজিল মাদরাসার শিক্ষক ও ফরেস্ট জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা খলিলুর রহমান, এবং হেফজখানার শিক্ষক হাফেজ মোহাম্মদ হোসাইন।
অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন হেফজখানার প্রাক্তন ছাত্র হাফেজ বাছিত খান সাইদী। দোয়া মাহফিল ও আলোচনার পর অতিথিরা হেফজখানার ৩২ জন নবীন হাফেজকে পাগড়ি পরিয়ে দেন এবং সম্মাননা স্মারক তুলে দেন।
বক্তারা বলেন, আল-কোরআন মুখস্থকারী হাফেজরা ইসলামের শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। আসমানী কিতাবসমূহের মধ্যে সর্বোত্তম গ্রন্থ আল-কোরআন অধ্যয়ন ও হেফজের মাধ্যমে মানবজীবনে আলোকিত পরিবর্তন আনা সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা