বান্দরবানে বিএনপির ৩১ দফা দাবিতে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
ক্রাইম রিপোর্টার: মোঃ আবু বক্কর সিদ্দিক
বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের লামা উপজেলার ৫নং সরই ইউনিয়নে বিএনপির উদ্যোগে ৩১ দফা দাবির পক্ষে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। সরই ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইউসুফ, সহ-সভাপতি মোঃ ফরিদুল আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ মালেক, যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক মোঃ ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ আবু সাইদ ও সাধারণ সম্পাদক অপূর্ব দাশ।
এছাড়াও শ্রমিক দলের সভাপতি মোঃ নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ আফসার, তাতী দলের সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সৈয়দ আমিন, কৃষক দলের সভাপতি মোঃ রুবেল, সাধারণ সম্পাদক মোঃ সেলিম উদ্দিন এবং ছাত্রদল নেতা সাহাব উদ্দিনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
৩১ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য কিছু হলো—
১. জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায় সংবিধান সংস্কার কমিশন গঠন,
২. সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় জাতীয় সমন্বয় কমিশন গঠন,
৩. অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন,
৪. রাষ্ট্রের তিনটি অঙ্গ—বিচার বিভাগ, আইনসভা ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা,
৫. প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালনের মেয়াদ পরপর সর্বোচ্চ দুই মেয়াদ নির্ধারণ।
এ সময় বক্তারা বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপির এই ৩১ দফা বাস্তবায়ন সময়ের দাবি।