November 12, 2026, 4:08 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

বান্দরবানে ইটভাটা বন্ধ হলে কর্মসংস্থানহীন ও অপরাধে জড়িয়ে পড়বে শ্রমিকরা

Reporter Name

বান্দরবানে ইটভাটা বন্ধ হলে কর্মসংস্থানহীন ও অপরাধে জড়িয়ে পড়বে শ্রমিকরা
ক্রাইম রিপোর্টার: মোঃ আবু বক্কর সিদ্দিক, বান্দরবান
বান্দরবানে ইটভাটা বন্ধের সিদ্ধান্তে কর্মসংস্থান সংকট এবং সামাজিক অস্থিরতা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় বিশিষ্টজনেরা। তাদের মতে, ইটভাটা বন্ধ হলে হাজারো শ্রমিক কর্মহীন হয়ে পড়বে এবং এর ফলে অনেকে জীবিকা নির্বাহের তাগিদে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
সূত্র মতে, সারা দেশে প্রায় সাড়ে চার হাজার ইটভাটা রয়েছে, যার মধ্যে পার্বত্য বান্দরবান জেলায় সাতটি উপজেলায় প্রায় ৭০টি ইটভাটা কার্যক্রম পরিচালনা করছে। শুধু লামা উপজেলাতেই রয়েছে প্রায় ৪০টি ইটভাটা, যেখানে হাজার হাজার শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করছেন।
ইটভাটা বন্ধের ফলে জেলার উন্নয়নমূলক কার্যক্রমও হুমকির মুখে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কারণ সমতল জেলা থেকে অধিক খরচে ইট পরিবহন করলে সড়ক, অবকাঠামো ও সরকারি উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি ব্যাহত হবে।
গত ৫ আগস্ট সরকারের পরিবর্তনের পর পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এক বিবৃতিতে অবৈধ ইটভাটা বন্ধ এবং পরিবেশবান্ধব ব্লক ইট ব্যবহারের নির্দেশ দেন। পাশাপাশি পার্বত্য জেলায় নতুন করে ইটভাটা স্থাপনের অনুমতি না দেওয়ার কথাও জানানো হয়।
এই সিদ্ধান্তে জেলার চলমান সীমান্ত সড়ক নির্মাণসহ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প ঝুঁকিতে পড়েছে বলে দাবি করেছেন স্থানীয় ঠিকাদার, শ্রমিক ও ইটভাটা মালিকরা। তারা অন্তত আগামী ছয় মাসের জন্য ইটভাটা চালু রাখার দাবি জানিয়েছেন।
ইটভাটায় কর্মরত শ্রমিক মংপ্রু মার্মা, ইয়াফা, হাবিবুল্লাহ ও নুরুল আলমসহ অনেকে বলেন,
“প্রতি বছর আমরা পরিবারের খরচ আগেই করে রাখি। এখন ভাটা বন্ধ থাকলে দেনার দায়ে পালিয়ে বেড়ানো ছাড়া উপায় থাকবে না। আমরা সরকারের কাছে ভাটা চালুর দাবি জানাই।”
বান্দরবান জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি আবদুল কুদ্দুস বলেন,
“বান্দরবানের ইটভাটাগুলোতে প্রায় ১৫ হাজার শ্রমিক সরাসরি কাজ করছে। পরোক্ষভাবে আরও ৪০ হাজার মানুষ এ খাতের ওপর নির্ভরশীল। সমতল জেলা থেকে ইট এনে উন্নয়ন কাজ চালানো সম্ভব নয়। তাই অন্তত ছয় মাসের জন্য ভাটা চালুর অনুমতি দিতে হবে।”
লামার স্থানীয় বাসিন্দা শহিদুল, আবছার ও এনাম বলেন,
“ভাটা বন্ধ হয়ে গেলে শ্রমিকরা বেকার হয়ে চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধে জড়িয়ে পড়বে। এতে সামাজিক অস্থিরতা দেখা দিতে পারে।”
লামা ইটভাটা মালিক সমিতির সাবেক সেক্রেটারি মো. কবির হোসেন বলেন,
“প্রতি বছর আমরা সরকারকে প্রায় ১০ লাখ টাকা কর ও ফি প্রদান করি। পাশের জেলায় ভাটা চললে বান্দরবানে কেন চলবে না? আমরা সরকারের কাছে ন্যায্য সময় ও সহানুভূতি চাই।”
উল্লেখ্য, সম্প্রতি হাইকোর্টের নির্দেশে বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে ৬টি ইটভাটা গুঁড়িয়ে দেয় স্থানীয় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। পাশাপাশি জেলা প্রশাসনের নির্দেশে সব অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে উদ্বেগ ও অনিশ্চয়তায় পড়েছেন জেলার হাজারো শ্রমিক ও মালিকপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা