November 11, 2026, 11:42 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ঘুমধুমের বাইশফাঁড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিষ্ফোরণে ২ পা উড়ে যাওয়া বিজিবি নায়েক আক্তার হোসেন ১৯ দিনের মাথায় অবশেষে মারা গেছেন

ক্রাইম রিপোর্টার মোঃ আবু বক্কর সিদ্দিক বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ঘুমধুমের বাইশফাঁড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিষ্ফোরণে ২ পা উড়ে যাওয়া বিজিবি নায়েক আক্তার হোসেন ১৯ দিনের মাথায় অবশেষে মারা গেলেন

ক্রাইম রিপোর্টার মোঃ আবু বক্কর সিদ্দিক বান্দরবান প্রতিনিধি

শুক্রবার ( ৩১ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হার্ট অ্যাটাক করেন। পরবর্তীতে রোগীকে ব্রিগেডিয়ার জেনারেল সাদাত বিন সিরাজ (ইন্টেনসিভিস্ট বিশেষজ্ঞ) এর তত্ত্বাবধানে *CPR* দেয়া হয় এবং ৪৫ মিনিট *CPR* দেয়ার পরও তার হার্ট কাজ না করায় কর্তব্যরত চিকিৎসক ১২ টা ১৫ ঘটিকায় রোগীকে মৃত ঘোষনা করেন।

গত ১২ অক্টোবর রোববার সকালে তিনি সীমান্তের ৪০ পিলার এলাকায় আহত হয়েছিলেন। তার ২ পা ক্ষতবিক্ষত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ককসবাজার ৩৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. খায়রুল আলম। তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন শুক্রবার ( ৩১ অক্টোবর) সোয়া ১২ টায় নায়েক আক্তার হোসেন মারা যান।

সুত্র আরো জানান,নিহত আক্তার হোসেন(৪৫) ভোলার দৌলতখান পৌরসভার ৯ নং ওয়ার্ড বাসিন্দা অবসরপ্রাপ্ত বিজিবি হাবিলদার আবদুল মান্নান ভূইয়ার পুত্র। মৃত্যকালে স্ত্রী ২ ছেলে ১ মেয়ে রেখে যান তিনি।

উল্লেখ্য, বিজিবি নায়েক আক্তার হোসেন ১২ অক্টোবর সকাল ১০ টার দিকে বাইশফাঁরী সীমান্ত টহল দিতে গিয়ে মাইন বিস্ফোরণে ২ হারান। তিনি ৩৪ বিজিবি অধিন বাইশফাঁড়ি বিওপিতে কর্মরত ছিলেন।

বিজিবি সূত্র আরো জানা জানান, সকালে টহলরত অবস্থায় বিজিবির একটি দল সীমান্তের ৪০ ও ৪১ নম্বর পিলারের মাঝামাঝি রেজুআমতলী বিওপির প্রস্তাবিত টিওবির পেয়ারাবুনিয়া

স্থানে পৌঁছালে মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি কতৃক বসানো ল্যান্ড মাইন বিস্ফোরণ ঘটে। এতে টহলদলের সদস্য নায়েক আকতারের ২ পা ক্ষত-বিক্ষত হয়। পরে তার ২ পা কেটে ফেলা হয়।

গোয়েন্দা সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে মিয়ানমারের ভেতরে চলমান সংঘাতের কারণে সীমান্তজুড়ে উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে আরাকান আর্মি সীমান্তবর্তী বেশ কিছু এলাকাকে মাইনফিল্ডে পরিণত করেছে। ফলে ঘুমধুম ও বাইশফাঁড়ি সীমান্ত এলাকা দিয়ে টহলরত বিজিবি সদস্যরাও মারাত্মক ঝুঁকিতে রয়েছেন।

এর আগে একই সীমান্ত এলাকায় একাধিকবার মাইন বিস্ফোরণে স্থানীয় নাগরিক ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা হতাহত হয়েছিলেন।

স্থানীয়রা জানান, সীমান্তের পরিস্থিতি এখন অত্যন্ত ভয়াবহ। তারা অনুপ্রবেশ ও মাইনঝুঁকি রোধে সীমান্তে বিজিবির পাশাপাশি সেনা নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা