November 11, 2026, 5:47 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পে সিরাজগঞ্জ অংশই সবচেয়ে গুরুত্বপূর্ণ: “সিরাজগঞ্জ জংশন” তৈরী হচ্ছে।

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পে সিরাজগঞ্জ অংশই সবচেয়ে গুরুত্বপূর্ণ: “সিরাজগঞ্জ জংশন” তৈরী হচ্ছে।

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কৌশলগত অংশ হিসেবে সিরাজগঞ্জ শহরের ভেতরের অংশটুকু নিয়ে সাধারণ মানুষের আগ্রহ বাড়ছে। বিশেষ করে নতুন রেললাইনটি কোন দিক দিয়ে এসে কোথায় মিলিত হবে এবং কোথায় নির্মিত হবে সিরাজগঞ্জ জংশন—এ বিষয়ে অনেকের মধ্যে স্পষ্ট ধারণা নেই।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমান শহীদ এম মনসুর আলী স্টেশন থেকে হাতের ডানদিকে নতুন রেললাইনটি বের হবে। এরপর এটি পূর্বনির্মিত
জামতৈল–সিরাজগঞ্জ বাজার রেললাইনের সঙ্গে একটি স্থানে আড়াআড়িভাবে ছেদ করবে। ঠিক সেই ছেদবিন্দুতেই নির্মিত হবে সিরাজগঞ্জ জংশন। স্থানটির নাম কালিয়া হরিপুর (সিরাজগঞ্জ শহর)।

চতুর্মুখী জংশন হিসেবে গড়ে উঠবে সিরাজগঞ্জ জংশন
প্রকল্প পরিকল্পনা অনুযায়ী, সিরাজগঞ্জ জংশন হবে একটি চতুর্মুখী রেল জংশন, যা উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থাকে নতুন মাত্রা দেবে।
লোকোশেড পুনর্নির্মাণ ও আইসিডি স্থাপনের উদ্যোগ
বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের আওতায় সিরাজগঞ্জ বাজার লোকোশেড পুনর্নির্মাণ করা হবে এবং এটি সিরাজগঞ্জ জংশনের সঙ্গে সংযুক্ত থাকবে। পাশাপাশি নতুন রেল জংশনের পাশে কন্টেইনার কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড

(CCBL)-এর উদ্যোগে নির্মিত হবে আইসিডি (Inland Container Depot)।
বিশেষজ্ঞরা বলছেন, এই আইসিডি চালু হলে উত্তরাঞ্চলের পণ্য পরিবহন ও বাণিজ্যিক কার্যক্রমে বড় ধরনের পরিবর্তন আসবে এবং সমগ্র উত্তরের অর্থনৈতিক চিত্র বদলে যাবে।
সর্বশেষ আপডেট: ভূমি অধিগ্রহণ শেষ পর্যায়ে, শুরু হয়েছে মাটি ভরাট
প্রকল্পের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে জানা গেছে, বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের ভূমি অধিগ্রহণ একদম শেষ পর্যায়ে রয়েছে। ভূমি মালিকগণ ইতোমধ্যে অর্থ বুঝে পেয়েছেন। এছাড়া সিরাজগঞ্জ জেলার বিভিন্ন স্থানে মাটি ভরাটের কাজও শুরু হয়েছে।
প্রকল্প সংশ্লিষ্টরা আশা করছেন, সব কাজ নির্ধারিত গতিতে এগোলে খুব শীঘ্রই উত্তরবঙ্গবাসী রেল যোগাযোগে নতুন আলো দেখবে।
ইনশাআল্লাহ খুব শীঘ্রই উত্তরবঙ্গবাসী রেলের পাতায় নতুন আলোর মুখ দেখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা