November 13, 2026, 6:59 am
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

পাবনার বাটার সাবেক এমডি ও বিশিষ্ট ব্যবসায়ীর সিনথী পাঠশালা পরিদর্শন

স্টাফ রিপোর্টার, পাবনা

পাবনার বাটার সাবেক এমডি ও বিশিষ্ট ব্যবসায়ীর সিনথী পাঠশালা পরিদর্শন
স্টাফ রিপোর্টার, পাবনা ॥

পাবনার বেড়া উপজেলার মাসুমদিয়া ইউনিয়নে অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সিনথী পাঠশালা পরিদর্শন করেছেন বাটা বাংলাদেশ লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (ম্যানেজিং ডিরেক্টর) শেহজাদ মুনিম এবং বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর হোসাইন।
শুক্রবার (১ নভেম্বর) দুপুরে তাঁদের এই আগমন উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিকে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিডিডিএল-এর ব্যবস্থাপনা পরিচালক এম.এ বাতেন খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও শিক্ষার্থীরা।
পরিদর্শনকালে অতিথিরা বিদ্যালয়ের সামগ্রিক পরিবেশ, শিক্ষার মান, নিয়ম-শৃঙ্খলা ও অবকাঠামোগত উন্নয়ন দেখে সন্তোষ প্রকাশ করেন। তাঁরা বলেন, “গ্রামাঞ্চলের মধ্যে এমন পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল শিক্ষা প্রতিষ্ঠান সত্যিই প্রশংসনীয়। এই বিদ্যালয় ভবিষ্যতে একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পাবে।”
শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় শেষে অতিথিরা বিদ্যালয়ের সার্বিক অগ্রগতি ও সাফল্যের জন্য শুভকামনা জানান। তাঁরা শিক্ষার মান উন্নয়নে নিজেদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
সিনথী পাঠশালার প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ অতিথিদের আন্তরিক ধন্যবাদ জানান এবং তাঁদের আগমন বিদ্যালয়ের জন্য অনুপ্রেরণার উৎস বলে মন্তব্য করেন।
গ্রামীণ পরিবেশে এমন মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে সিনথী পাঠশালা ইতোমধ্যে এলাকার অভিভাবক ও শিক্ষানুরাগীদের আস্থা অর্জন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা