পাবনায় বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
পাবনা জেলা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাবনায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়েছে।
দুপুরে জেলা যুবদলের আয়োজনে ব্যানার ফেস্টুন নিয়ে শহরের জেলাপাড়া থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন দলের নেতাকর্মীরা। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে শহরের বড় ব্রিজ চত্বরে গিয়ে শেষ হয়।
প্রথমে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। জেলা যুবদলের সভাপতি ইলিয়াস আহমেদ হিমেল রানার সভাপতিত্বে ও
সাধারণ সম্পাদক মনির আহমেদের
পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, “যুবদল সবসময় জনগণের অধিকার রক্ষায় লড়েছে এবং ভবিষ্যতেও গণতন্ত্র পুনরুদ্ধারে অগ্রণী ভূমিকা পালন করবে।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপি, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে যুব সমাজকে সংগঠিত করে আন্দোলন-সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।
আলোচনা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে উপস্থিত নেতাকর্মীরা একে অপরকে শুভেচ্ছা জানান। দিনভর উৎসবমুখর পরিবেশে নেতা-কর্মীরা স্লোগান ও ব্যানার-প্ল্যাকার্ড হাতে আনন্দ মিছিল করেন।