November 12, 2026, 3:03 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

পঞ্চগড়ে ঘরে ঘরে বিএনপির প্রচারণা

মোঃ নয়ন আলী জেলা প্রতিনিধি, পঞ্চগড়

পঞ্চগড়ে ঘরে ঘরে বিএনপির প্রচারণা
১নং অমরখানা ইউনিয়নে লিফলেট বিতরণে নেতাকর্মীদের উপস্থিতি
মোঃ নয়ন আলী
জেলা প্রতিনিধি, পঞ্চগড়
“ঘরে ঘরে জনে জনে বিএনপি”—এই শ্লোগানকে সামনে রেখে পঞ্চগড় সদর উপজেলার ১নং অমরখানা ইউনিয়নে লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শনিবার সকাল থেকে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে বাড়ি বাড়ি গিয়ে লিফলেট ও ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন—পঞ্চগড় জেলা বিএনপির সদস্য হারুন অর রশিদ, ইউনিয়ন বিএনপির সভাপতি আবু মায়েদ সরকার মুকুট, যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রুবেল, ছাত্রদল সভাপতি আতাউল্লাহ, যুবদলের সদস্য সচিব আসাদুজ্জামান (আসাদ), ওয়ার্ড সভাপতি জয়নাল আবেদিন চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শাহাজান আলী প্রমুখ।
কর্মসূচিতে জেলা বিএনপির কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরাও যোগ দেন। তারা জনগণের হাতে দলীয় বার্তা তুলে ধরেন এবং বিএনপির ৩১ দফা কর্মসূচির গুরুত্বপূর্ণ বিষয়গুলো ব্যাখ্যা করেন।
নেতারা বলেন, “জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি মাঠে রয়েছে। দেশের উন্নয়ন ও মানুষের স্বাধীন মতপ্রকাশের অধিকার ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট দিন।”
তারা আরও আহ্বান জানান—পঞ্চগড়-১ আসনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে নওশাদ জমিরকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত করতে।
স্থানীয় ভোটাররা জানান, দীর্ঘদিন পর এলাকায় বিএনপি নেতাকর্মীদের সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তারা আশা প্রকাশ করেন, আগামীর নির্বাচনে যেন প্রতিটি ভোটার স্বাধীনভাবে ভোট দিতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা