November 11, 2026, 7:19 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

পঞ্চগড়ের আটোয়ারীতে লাউক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার

মোঃ নয়ন আলী পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের আটোয়ারীতে লাউক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার

মোঃ নয়ন আলী
পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় একটি লাউক্ষেত থেকে তনজিনা আক্তার (৩৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩ নভেম্বর) সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে বারঘাটি তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

নিহত তনজিনা ওই গ্রামের মৃত চাল ব্যবসায়ী মজিবর রহমানের স্ত্রী। তাঁর দুই ছেলে—তৌহিদুল ইসলাম (১৩) ও তামিম (৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী মারা যাওয়ার এক বছর পর তনজিনা একই গ্রামের দিলু হোসেনের ছেলে মিনাল (২৭)-এর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এবং দুই মাস আগে গোপনে বিয়ে করেন। কিন্তু মিনালের পরিবারের চাপের মুখে কিছুদিন আগে আদালতে গিয়ে তাদের বিচ্ছেদ হয়।

বিচ্ছেদের দিন রাতেই তনজিনা জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে অভিযোগ করেন যে, তাঁকে কোথাও আটকে রাখা হয়েছে। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

পরে সোমবার সকালে স্থানীয়রা তাঁর মরদেহ লাউক্ষেতে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

বারঘাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
এ ঘটনায় মিনালের বাবা দিলু হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা