অবশেষে নীলফামারীতেই হচ্ছে চীনের দেওয়া ১০০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল।
স্টাফ রিপোর্টার মোঃ শহিদুল ইসলাম নীলফামারী
তারিখ, ৪নভেম্বর, ২০২৫
দীর্ঘ জল্পনা-কল্পনা শেষে অবশেষে উত্তরবঙ্গের নীলফামারী সদর উপজেলাতেই স্থাপিত হতে যাচ্ছে চীন সরকারের অর্থায়নে উপহার হিসেবে পাওয়া ১০০০ শয্যাবিশিষ্ট ‘বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল’।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে তারিখ:২৪ কার্তিক ৩০ অক্টোবর ২০২৫ । এই উদ্যোগ উত্তরবঙ্গের স্বাস্থ্যসেবা খাতে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
নথিতে নির্দেশনার সারসংক্ষেপ
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব ফাতিমা-তুজ-জোহরা স্বাক্ষরিত নথিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নথিতে নীলফামারী সদর উপজেলায় ১০০০ শয্যার ‘Bangladesh-China Friendship General Hospital’ স্থাপনের জন্য ভূমি অধিগ্রহণ এবং বিদ্যুৎ, পানি ও বিদ্যুতের সংযোগসহ অন্যান্য প্রাক্কল