নির্বাচনী প্রচারনায় উপচে পড়া ভীড়, সাবেক ছাত্রদল সভাপতির গনমিছিল।
মীর শাহীন
স্টাফ রিপোর্টার
লালমোহন, ভোলা।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উৎসব মুখর পরিবেশে চলছে জনসংযোগ ও গন মিছিল। অংশ নিচ্ছেন বৃদ্ধ বনীতা সহ সকল শ্রেনীর মানুষ। প্রতিদিনই উপজেলার বিভিন্ন এলাকায় চলছে এ জনসংযোগ ও নির্বাচনী প্রচারনা। লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের সাবেক ছাত্রদল সভাপতি যুবদলের সভাপতি প্রার্থী মোঃ কামরুল ইসলামের নেতৃত্বে ও এভাবেই প্রতিদিন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে তরুন ভোটারদের মনোআকর্ষনে ব্যস্ত সময় পার করছে কালমা ইউনিয়ন দক্ষিণ যুবদল।
মিছিলে অংশ নেওয়া সাধারণ ভোটাররা ভোট দিতে অধীর আগ্রহে আছেন,তারা বলছেন গত ১৬ বছরে আমরা স্বতঃস্ফূর্তভবে ভোট দিতে পারিনি।সামনের নির্বাচনে আমরা গনতন্ত্রের পক্ষের দল বিএনপিকে ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই।