November 11, 2026, 10:35 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

নিজের রেকর্ড নিজেই ভাঙতে যাচ্ছেন বেগম খালেদা জিয়া

মানব বার্তা ডিজিটাল ডেস্ক

নিজের রেকর্ড নিজেই ভাঙতে যাচ্ছেন বেগম খালেদা জিয়া

মানব বার্তা ডিজিটাল ডেস্ক

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এর আগে তিনি মোট পাঁচটি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ২৩টি আসন থেকে এমপি নির্বাচিত হয়েছেন—যা বাংলাদেশের রাজনীতিতে একটি অপ্রতিদ্বন্দ্বী রেকর্ড। এবারও তিনি নিজ রেকর্ড নিজেই ভাঙতে যাচ্ছেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়া তিনটি আসনে প্রার্থী হচ্ছেন—ফেনী-০১, বগুড়া-০৭ ও দিনাজপুর-০৩। এর মাধ্যমে তিনি শুধু এমপি নির্বাচিত আসনের সংখ্যায় নয়, বরং নির্বাচনী এলাকার বৈচিত্র্যেও নতুন ইতিহাস গড়বেন। কারণ দিনাজপুর-০৩ আসনে প্রার্থী হওয়া মানে, তিনি দেশের সাতটি ভিন্ন জেলার আসন থেকে সংসদ সদস্য হওয়ার অনন্য রেকর্ড অর্জন করবেন।

বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং তিনবারের রাষ্ট্রপ্রধান হিসেবে ইতোমধ্যেই ইতিহাসে স্থান করে নিয়েছেন। তাঁর নেতৃত্বে বিএনপি দেশ পরিচালনা করেছে উন্নয়ন, গণতন্ত্র ও জাতীয় স্বার্থের প্রশ্নে দৃঢ় অবস্থান রেখে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তাঁর ফের প্রার্থী হওয়া শুধু বিএনপি নয়, পুরো দেশের রাজনীতিতে নতুন উদ্দীপনা সঞ্চার করবে।

দলীয় সূত্রে জানা গেছে, বেগম খালেদা জিয়া বর্তমানে শারীরিকভাবে অসুস্থ হলেও দলের সিদ্ধান্ত অনুযায়ী তাঁর মনোনয়ন প্রক্রিয়া সম্পন্নের প্রস্তুতি চলছে। রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রে—তিনি কি আবারো ইতিহাস গড়বেন? সবকিছু নির্ভর করছে আগামী নির্বাচনের প্রেক্ষাপটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা