November 13, 2026, 12:11 am
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

ধোপাজান নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে এনসিপির মানববন্ধন

মোঃ রফিকুল ইসলাম টিটু ধর্মপাশা( সুনামগঞ্জ) প্রতিনিধি

ধোপাজান নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে এনসিপির মানববন্ধন

মোঃ রফিকুল ইসলাম টিটু ধর্মপাশা( সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের ধোপাজান নদীসহ জেলার সকল নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধসহ চার দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ১২টায় শহরের আলফাত স্কয়ারে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ধোপাজান নদীসহ জেলার সকল নদী থেকে অবৈধ বালু লুট বন্ধ, সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক চার লেনে উন্নীতকরণ, সদর হাসপাতালের অপব্যবস্থাপনা বন্ধ এবং সাধারণ শ্রমিকদের অধিকার নিশ্চিতকরণের দাবি জানানো হয়।
এনসিপি নেতা মেহেদী হাসান সাকিবের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক আবু সালেহ নাসিম, সদস্য শাহিনুর রহমান, জেলা ছাত্রশক্তির আহ্বায়ক ওসমান গণী, যুগ্ম আহ্বায়ক সাইমন, সদস্য সচিব রেজানুল হক নেহালসহ আরও অনেকে।
বক্তারা অভিযোগ করেন, ধোপাজান নদী থেকে সনাতন পদ্ধতিতে শ্রমিকদের মাধ্যমে বালু উত্তোলনের পরিবর্তে ‘লিমপিড ইঞ্জিনিয়ারিং কোম্পানি’র মাধ্যমে যান্ত্রিকভাবে রাতের আঁধারে অবৈধভাবে বালু লুট করা হচ্ছে। এতে সরকার রাজস্ব হারাচ্ছে এবং স্থানীয় শ্রমিকরা কর্মহীন হয়ে অনাহারে দিন কাটাচ্ছেন।
তাঁরা আরও বলেন, সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক চার লেনে উন্নীত না করায় সড়ক দুর্ঘটনা বেড়ে যাচ্ছে। পাশাপাশি সদর হাসপাতালে অব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষ যথাযথ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলা থেকে এনসিপি নেতাকর্মীরা মিছিল নিয়ে অংশগ্রহণ করেন। সাধারণ শ্রমিকরাও মানববন্ধনে উপস্থিত থেকে দাবি সমর্থন করেন।

রফিকুল ইসলাম টিটু।
মোবা: ০১৭১৮১২১৩৫৯
২৯/১০/২৫


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা