November 12, 2026, 4:56 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

তেঁতুলিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু, আহত দুই

পঞ্চগড় প্রতিনিধি মোঃ নয়ন আলী

তেঁতুলিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু, আহত দুই
পঞ্চগড় প্রতিনিধি মোঃ নয়ন আলী
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জাতীয় মহাসড়কে ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় তৌসিফ খান মূসা (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন, যাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
রোববার দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে পঞ্চগড়-তেঁতুলিয়া জাতীয় মহাসড়কের শালবাহান ইউনিয়নের বোয়ালমারী এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত তৌসিফ খান মূসা তেঁতুলিয়া উপজেলার তিরনয়হাট ইউনিয়নের খয়খাটপাড়া দরগাসিং গ্রামের রফিকুল ইসলামের ছেলে। আহতরা হলেন—আল শাহরিয়ার (২৩), বাবুয়ানী জোত গ্রামের সমেশ আলীর ছেলে এবং মাহমুদ মনির হোসেন (২৫), দরগাসিং গ্রামের আলতাফ হোসেনের ছেলে।
নিহতের চাচা সোহেল রানা জানান, তৌসিফ ও তার দুই বন্ধু তেঁতুলিয়ার বুড়াবুড়ি এলাকায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে রাস্তা পার হতে থাকা একটি শিয়ালের সঙ্গে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে তিনজনই সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তৌসিফ মারা যান।
তেঁতুলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) দেশাশীষ রায় জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। নিহতের পরিবারের আবেদনের ভিত্তিতে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার পরপরই এলাকাবাসী আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান। এলাকাজুড়ে এখন শোকের ছায়া নেমে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা