November 12, 2026, 7:24 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফাই হবে ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার মূলনীতি : প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব

রিয়াজুল ইসলাম, হাতিয়া প্রতিনিধি

তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফাই হবে ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার মূলনীতি : প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব
রিয়াজুল ইসলাম, হাতিয়া প্রতিনিধি :
বাংলাদেশের আগামী রাষ্ট্র পরিচালনা দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রূপরেখার ভিত্তিতেই গড়ে উঠবে— এমন প্রত্যয় ব্যক্ত করেছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের বিএনপি নেতা ও মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব।
গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের জাহাজমারা বাজারে এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত লিফলেট বিতরণ ও গণমিছিল শেষে এ পথসভায় অংশ নেন হাজারো বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল কর্মী।
প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব বলেন,
“গত ১৭ বছর ধরে আমরা মামলা-নির্যাতনের শিকার হয়েছি, কিন্তু আন্দোলনের ময়দান থেকে কখনও পিছু হটিনি। আজ দেশের মানুষ পরিবর্তনের প্রত্যাশায় মুখিয়ে আছে। ধানের শীষে ভোট দিয়ে জনগণ বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় নিয়ে আসবে। আর সেই রাষ্ট্র গঠিত হবে দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা রূপরেখার আলোকে— যেখানে থাকবে ন্যায়, সুশাসন ও গণতন্ত্রের পুনর্জাগরণ।”
তিনি আরও বলেন,
“এই ৩১ দফা কোনো সাধারণ রাজনৈতিক ইশতেহার নয়, এটি একটি পূর্ণাঙ্গ রাষ্ট্র পুনর্গঠনের অঙ্গীকারপত্র। জনগণ এই ঘোষণাকে গ্রহণ করেছে, হাতিয়ার মানুষও স্বতঃস্ফূর্তভাবে এর পক্ষে অবস্থান নিয়েছে। আগামী নির্বাচনে হাতিয়ার জনগণ ধানের শীষের বিজয় নিশ্চিত করবে— ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহাজমারা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ আলী চৌধুরী, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির উদ্দিন পারভেজ, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আবুল বাসার হাওলাদার, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক রফিক উদ্দিন ও উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আরিফিন আলীসহ স্থানীয় নেতাকর্মীরা।
পথসভা শেষে বাজার ও আশপাশের এলাকায় নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেন এবং আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে “ধানের শীষের” বিজয়ের শপথ গ্রহণ করেন।
উল্লেখ্য, বিএনপির ঘোষিত “৩১ দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা”-এর মূল লক্ষ্য হলো — গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা, সুশাসন, দুর্নীতি দমন এবং জনগণের মৌলিক অধিকার সংরক্ষণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা