November 12, 2026, 12:36 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

টুঙ্গিপাড়ায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত

জসিম মুন্সি টঙ্গীপাড়া গোপালগঞ্জ

টুঙ্গিপাড়ায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জ টুঙ্গিপাড়া থেকেঃ জসিম মুন্সী

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে গণহত্যা দিবস পালিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির কর্মসূচির সূচনা করা হয়।
সকাল ৯টায় উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা ও পৌর প্রশাসনের কর্মকর্তারা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম, সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার এবং টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
শ্রদ্ধা নিবেদন শেষে সকাল ৯টা ১৫ মিনিটে উপজেলা বজ্রকণ্ঠ হলরুমে ‘২৫ মার্চের ভয়াল কালো রাত’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ১৯৭১ সালের এই কালরাতে অপারেশন সার্চলাইট এর মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনীর চালানো নির্মম হত্যাযজ্ঞের ইতিহাস তুলে ধরা হয়। বক্তারা বলেন, ওই রাতে জাতির বিবেক, সাংবাদিক, বুদ্ধিজীবী ও সাধারণ মানুষের ওপর নৃশংস হত্যাকাণ্ড চালানো হয়, যা ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলম বলেন, ২৫ মার্চের গণহত্যার ভয়াবহ ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের দায়িত্ব। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার শপথ নেওয়ার আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন টুঙ্গিপাড়া মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরাম শেখ, সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছার, সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার এবং টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ আইয়ুব আলী। বক্তারা ২৫ মার্চের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং এই গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবি জানান।
অনুষ্ঠানটি দেশপ্রেম, ইতিহাসচেতনা ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা