চরফ্যাশনে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ
একেএম নূরে আলম জিকু, ভোলা জেলা প্রতিনিধি
ভোলার চরফ্যাশন উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৩১ দফা কর্মসূচি প্রচারের অংশ হিসেবে লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা মৎস্যজীবী দলের সংগ্রামী সভাপতি মোহাম্মদ আমজাদ হোসেন সোহাগ খান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ও তারেক রহমানের নির্দেশে এবং নাজিমুদ্দিন আলম ভাইয়ের পক্ষে এ লিফলেট বিতরণ করেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্যজীবী দলের সংগ্রামী সম্পাদক মোঃ আমিরুল ইসলাম, আব্বাস কাজীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ জানান, বিএনপির ৩১ দফা জাতীয় পুনর্গঠনের রূপরেখা জনগণের কাছে পৌঁছে দিতে তারা ঘরে ঘরে এই প্রচারণা চালিয়ে যাচ্ছেন। শান্তিপূর্ণ উপায়ে গণতন্ত্র পুনরুদ্ধারে এই কর্মসূচি অব্যাহত থাকবে বলেও তারা উল্লেখ করেন।