খাদ্য সংকটে ধুঁকছে নদীর তীরের জেলেদের পরিবার।
মীর শাহীন
উপজেলা প্রতিনিধি
লালমোহন, ভোলা।
সরকার ঘোষিত ইলিশ রক্ষার ২২ দিনের নিষেধাজ্ঞার আজ ৮তম দিন পেরিয়ে গেলেও সরকারি সহায়তা পায়নি জেলে পরিবার গুলো। তাদের চোখে হতাশার ছাপ কখন মিলবে সেই সরকারি বরাদ্ধের সহায়তা। সংসার চালাতে হিমশিম খাচ্ছে অনেক জেলে,তারা বলছে প্রতিবছর এ সময়ে সরকারি বরাদ্দের খাদ্য সহায়তা পেলেও এবছর এখন তা কেউ পায়নি।
মহাজনের দাদন মেটাতে অন্য কাজ করারও সুযোগ নেই তাদের তাই ইলিশ আহরণ নিষিদ্ধের এ সময়ে তারা খুব মানবেতর জীবনযাপন করতে হয়।
কেউ কেউ দাবী করছে তাদের জেলে কার্ড থাকার পরও অবরোধের এ সময়ে সরকারের খাদ্য সহায়তা বরাদ্ধের সেই কার্ডের চাল সটিকভাবে পাচ্ছে না।
তাই এবছরের সরকারি সহায়তা সুষ্ঠুভাবে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন অসহায় এসব জেলে পরিবার।