November 13, 2026, 6:59 am
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

আলীকদমের মারাইংতং পাহাড়ে সবধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ

ক্রাইম রিপোর্টার: মোঃ আবু বক্কর সিদ্দিক, বান্দরবান

আলীকদমের মারাইংতং পাহাড়ে সবধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ
ক্রাইম রিপোর্টার: মোঃ আবু বক্কর সিদ্দিক, বান্দরবান
বান্দরবান পার্বত্য জেলার লামা ও আলীকদম উপজেলার সীমানা নির্ধারণের পূর্বে মারাইংতং পাহাড়ে পুনরায় সবধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।
মারাইংতং পাহাড়ের সীমানা নিয়ে বিরোধ নিরসনের স্বার্থে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঞ্জুর আলম এবং লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন রবিবার (১৯ অক্টোবর ২০২৫) বিকেল সাড়ে ৫টার দিকে সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন শেষে যৌথভাবে এ সিদ্ধান্ত জানান।
সিদ্ধান্তে বলা হয়, মারাইংতং পাহাড়ে তাঁবু স্থাপন, গাড়ি পার্কিং ও রাত্রিযাপনসহ ভ্রমণ সংক্রান্ত কোনো প্রকার অর্থ লেনদেন করা যাবে না।
ঘटनাস্থল পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ, থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. তোফাজ্জল হোসেন, আলীকদম প্রেসক্লাবের সাবেক সভাপতি ও লামা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, তৈন মৌজার হেডম্যান মংক্যনু মার্মা, সাংগু মৌজার হেডম্যান চ্যংপাত মার্মা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক এবং ভুক্তভোগী অর্ধশতাধিক ম্রো (মুরুং) সম্প্রদায়ের মানুষ।
সূত্রে জানা যায়, একটি চক্র মারাইংতং বৌদ্ধ জাদীর নাম ব্যবহার করে সাংগু মৌজার কিছু ম্রো সম্প্রদায়ের দখলীয় জমি জবরদখলের চেষ্টা চালায়।
পরে জবরদখলকারীরা—আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের মংপাইনখইন পাড়ার বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উইচারা ভান্তে, তৈন মৌজার হেডম্যান মংক্যনু মার্মা সহ ১২–১৩ জনের বিরুদ্ধে সাংগু মৌজার হেডম্যান চ্যংপাত মার্মা লামা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে একটি ফৌজদারি অভিযোগ (নং-২১/২৫ইং) দাখিল করেন।
অভিযোগের প্রেক্ষিতে আদালত বিরোধীয় জায়গায় স্থিতাবস্থার নির্দেশ দেন।
গত ৩০ জুলাই উভয় পক্ষের উপস্থিতিতে আদালতের আদেশে উল্লেখ করা হয়—
“মারাইংতং বৌদ্ধ জাদীর নামীয় (বিবাদী) পাঁচ একর জায়গার বাইরে বাদীপক্ষের জায়গা ও সরকারি খাস জমিতে প্রবেশ করলে শান্তি ভঙ্গের আশঙ্কা থাকায় বিবাদীপক্ষকে তাদের বন্দোবস্তিকৃত পাঁচ একর জায়গা ছাড়া বাদীপক্ষের নালিশী জায়গা ও সরকারি খাস জমিতে প্রবেশ নিষিদ্ধ করা হলো।”
তবে আদালতের নির্দেশ অমান্য করে বিবাদীপক্ষ বিরোধীয় জায়গায় “মারাইংতং হিল রিসোর্ট” নির্মাণের পাশাপাশি একটি বৌদ্ধ মূর্তি স্থাপনের চেষ্টা চালায়।
খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা নিশ্চিত হন।
এ বিষয়ে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন বলেন,
“দীর্ঘদিন ধরে দুই উপজেলার সীমানা নিয়ে বিরোধ চলছে। এ বিষয়ে আদালতে ফৌজদারি মামলা রয়েছে এবং আদালত স্থিতাবস্থার নির্দেশ দিয়েছে। কিন্তু বিবাদীপক্ষ সেই নির্দেশ অমান্য করে স্থাপনা নির্মাণ করেছে—যা সরেজমিনে সত্য বলে প্রমাণিত হয়েছে। সীমানা বিরোধের স্থায়ী সমাধানের লক্ষ্যে মারাইংতং পাহাড়ে সকল কার্যক্রম বন্ধ রাখতে পুনরায় নির্দেশ দেওয়া হয়েছে।”
আগামী ২৮ অক্টোবর ২০২৫ তারিখে লামা ও আলীকদম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এবং সার্ভেয়ারগণ যৌথভাবে দুই মৌজার সীমানা চিহ্নিত করবেন। একইসঙ্গে মারাইংতং বৌদ্ধ জাদীর নামে তৈন মৌজা ও সাংগু মৌজায় বন্দোবস্তিকৃত মোট ১০ একর জায়গা পরিমাপ করা হবে। এতে দীর্ঘদিনের বিরোধ নিরসন হবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা