November 12, 2026, 7:24 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

আইনজীবী শহীদ আলিফের পরিবারকে ১০ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর

Reporter Name

আইনজীবী শহীদ আলিফের পরিবারকে ১০ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর
ক্রাইম রিপোর্টার মোঃ আবু বক্কর সিদ্দিক
চট্টগ্রামে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের সশস্ত্র হামলায় নিহত আইনজীবী শহীদ সাইফুল ইসলাম আলিফের পরিবারকে ১০ লাখ টাকার সহায়তার চেক হস্তান্তর করেছে মানবিক সংগঠন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) বেলা ১২টার দিকে লোহাগাড়ায় নিহত আইনজীবীর পিতা জামাল হোসেনের হাতে এ অনুদানের চেক তুলে দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির আইন বিভাগের প্রভাষক ব্যারিস্টার নাঈম আহসান তালহা, চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের এপিপি রায়হানুল ওয়াজেদ চৌধুরী এবং লোহাগাড়া এনসিপির আহবায়ক জহির উদ্দিন প্রমুখ।
জানা যায়, নিহত এডভোকেট আলিফের পরিবারের স্থায়ী আয়ের ব্যবস্থা নিশ্চিত করতে এক কোটি টাকার সহায়তা ফান্ড গঠনের উদ্যোগ নিয়েছিল আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন। প্রথম ধাপে ১০ লাখ টাকার এই চেক তার পরিবারের হাতে হস্তান্তর করা হলো।
ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন বলেন, “আমরা এক কোটি টাকার ফান্ড গঠন করতে না পারলেও আজ একটি মানবিক উদ্যোগ সম্পন্ন করতে পেরেছি। এটি শুধু একটি পরিবারের পাশে দাঁড়ানো নয়, বরং ভালোবাসা ও ঐক্যের প্রতীক।”
উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম বলেন, “শহীদ আলিফ আমাদের মাঝে অনন্তকাল বেঁচে থাকবেন। তার স্মৃতি ধরে রাখতে আমরা একটি স্থায়ী স্মারক স্থাপনের উদ্যোগ নেব।”
উল্লেখ্য, গত বছরের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নাকচের পর বিক্ষোভ চলাকালে সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। তার মৃত্যু দেশের বিচার অঙ্গনে গভীর শোকের সৃষ্টি করেছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা