অভিভাবকহীন জাহানপুর বাজারে আগুন লেগে ভস্ম হয়ে যায়
একেএম নুর আলম জিকু, ভোলা জেলা প্রতিনিধি
০১৭১৪৯০১০৪৯
চরফ্যাশন উপজেলার শশীভুষন থানার অন্তর্গত ঐতিহ্যবাহী জাহানপুর বাজার ওরফে জলিল ব্যাপারী বাজার গত রাত ১১ঃ৪৫ মিনিট সময় আগুন লেগে কতিপয় ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ভস্ম হয়ে যায়। ব্যবসায়ীরা বলেন বর্তমানে আমাদের কোন অভিভাবক নেই চেয়ারম্যান মেম্বার নেই নেই কোন গণতান্ত্রিক সরকার এখন আমাদের ব্যবসা প্রতিষ্ঠান কে দেখবে যদি তারা থাকতো তাহলে তারা এসে আমাদেরকে সান্ত্বনা দিত এখন তো আমাদের পাশে আর কেউ নাই আমাদের লাখ লাখ টাকা পুড়ে ছাই হয়ে গেছে স্যার আমরা আপনার মাধ্যমে প্রশাসনকে বলতে চায় তারা যদি আমাদের একটু সহযোগিতা করে তাহলে আমরা পুনরায় ব্যবসা প্রতিষ্ঠান চালু করতে পারব। আমি সংবাদ কর্মী হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি এ ব্যবসায় প্রতিষ্ঠানের মালিকদেরকে আপনার মাধ্যমে সরকার থেকে সহযোগিতার হাত বাড়ানোর জন্য সবিনয় অনুরোধ করছি।