November 12, 2026, 7:27 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

হাতিয়ায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপন

রিয়াজুল ইসলাম হাতিয়া উপজেলা প্রতিনিধী

হাতিয়ায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপন
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:রিয়াজুল ইসলাম
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীর হাতিয়ায় উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একটি বিশাল র‍্যালি বের হয়। পরে জিরো পয়েন্টে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম আমিরের নেতৃত্বে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবদুর রব রাশেদ, শাহিন উদ্দিন শাহিন, এডভোকেট নূর হোসেন সুমন, নজরুল ইসলাম শামীম ও তসলিম উদ্দিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই জাতীয়তাবাদী যুবদল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বর্তমান সরকারের স্বৈরাচারী আচরণ ও দমন-পীড়নের বিরুদ্ধে যুবদল রাজপথে থেকে গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াই চালিয়ে যাচ্ছে।
বক্তারা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় যুবদলকে আরও ঐক্যবদ্ধ ও সংগঠিতভাবে জনগণের পাশে দাঁড়াতে হবে। আগামীর আন্দোলনে যুবদলই হবে রাজপথের নেতৃত্বদানকারী শক্তি।
এ সময় উৎসবমুখর পরিবেশে উপজেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা হাতে নিয়ে র‍্যালিতে অংশ নেন। অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা