November 14, 2026, 12:10 am
শিরোনাম :
কালাইয়ে মসজিদ-মন্দিরের উন্নয়ন বরাদ্দ নিয়ে বিশেষ সভা, উপস্থিত প্রতিমন্ত্রী আব্দুল বারী চরফ্যাশনে বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সহকারী শিক্ষক শিশির মাহমুদের শেষ বিদায় নীলফামারীতে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ঝিনাইগাতীর গজনী অবকাশ বিনোদন কেন্দ্রের দুর্গম পাহাড়ে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই হরণী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় পল্লী চিকিৎসক জামশেদুল ইসলাম টুটুল গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে আহত প্রায় শতাধিক পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স

রায়গঞ্জে মহান বিজয় দিবসে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

রায়গঞ্জে মহান বিজয় দিবসে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উপলক্ষে রায়গঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার ভোর ৬টা ৪০ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পেশাজীবী প্রতিনিধি, সাংবাদিক, ছাত্র সংগঠনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল নেতৃবৃন্দ পৃথকভাবে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে উপস্থিত সকলের অংশগ্রহণে একযোগে মোনাজাত অনুষ্ঠিত হয়।

মোনাজাতে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের পাশাপাশি ২০২৪ সালের গণঅভ্যুত্থানের শহীদদের পবিত্র আত্মার মাগফিরাত কামনা করা হয়।

মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেম ও ঐক্যের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা