October 14, 2026, 3:02 pm
শিরোনাম :
গোপালগঞ্জে বিশ্বমান দিবস উদযাপন দুর্গা পূজা নিরাপত্তা রক্ষার প্রতিশ্রুতি এমপি এস এম জিলানীর চরকচ্ছপিয়া হতে চর কুকরি মুকরি লঞ্চ-খেয়া ঘাটে হয়রানিতে সাধারণ যাত্রীরা দক্ষিণ আইচায় মা ইলিশ শিকার বন্ধ: অলস সময় পার করছেন উপকূলীয় জেলেরা পাটগ্রামে দবীর উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের ১০ অসহায় রোগীকে আর্থিক সহায়তা প্রদান কালাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প মহড়া নীলফামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত করিমগ্রামে চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদুল হকের নির্বাচনী প্রচারণা, গণসংযোগে নেতাকর্মীরা কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রশাসনের প্রস্তুতি সভা, নিরাপত্তা জোরদারে গুরুত্ব ফেরিওয়ালা ভেমরুলের সহজ-সরল জীবন: আমাদের জন্য এক বড় শিক্ষা

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক বাদল আহত

লুৎফর সিকদার, গোপালগঞ্জ:

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক বাদল আহত

লুৎফর সিকদার, গোপালগঞ্জ:

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিক বাদল আহত হয়েছেন। রোববার (৪ অক্টোবর) বিকেলে উপজেলার একটি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহত সাংবাদিক বাদল দৈনিক প্রিয় দেশ প্রতিদিন-এর মুকসুদপুর উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। দুর্ঘটনায় তিনি শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন এবং তার একটি হাত ভেঙে গেছে বলে জানা গেছে।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত মুকসুদপুর উপজেলা কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তার শারীরিক অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে স্থানান্তরের পরামর্শ দেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত সাংবাদিক বাদলকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর ফরিদপুরে রেফার করা হয়েছে। আগামীকাল সোমবার সকালে তাকে ফরিদপুরের একটি হাসপাতালে ভর্তি করে পরবর্তী চিকিৎসা নেওয়ার কথা রয়েছে।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সাংবাদিকসহ সহকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। অনেকেই তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

আহত সাংবাদিক বাদল বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তিনি তার দ্রুত সুস্থতার জন্য সহকর্মী, স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীসহ সবার কাছে দোয়া কামনা করেছেন।

দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে, তাৎক্ষণিকভাবে এর বিস্তারিত কারণ জানা যায়নি। এ বিষয়ে পরবর্তী সময়ে বিস্তারিত তথ্য জানা গেলে তা প্রকাশ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা