“ভোলা জেলা পুলিশের সেপ্টেম্বর-২০২৫ মাসের কল্যাণ সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :ইমন রহমান ভোলা
আজ রবিবার (১৯ অক্টোবর, ২০২৫ খ্রিঃ) সকাল ১০.০০ ঘটিকায় জনাব মোহাম্মদ শরীফুল হক, পুলিশ সুপার ভোলা মহোদয়ের সভাপতিত্বে এবং জনাব অরিত সরকার, সহকারী পুলিশ সুপার (তজুমদ্দিন সার্কেল) এর সঞ্চালনায় পুলিশ লাইন্স ড্রিলশেডে ভোলা জেলা পুলিশের সেপ্টেম্বর-২০২৫ মাসের কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
কল্যান সভার শুরুতেই সদ্য প্রয়াত এএসআই(স:)/মোঃ জাকির হোসেন এর স্মরণে সকলে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
এরপরেই ভোলা সদর সার্কেলে সদ্য যোগদানকৃত অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ ইব্রাহিম মহোদয়কে জেলা পুলিশের পক্ষ থেকে ভোলা জেলায় স্বাগত জানানো হয়।
উক্ত কল্যাণ সভায় ভার্চুয়ালী যোগদান করেন প্রধান অতিথি বরিশাল রেঞ্জের মান্যবর ডিআইজি জনাব মোঃ মঞ্জুর মোর্শেদ আলম মহোদয়। এসময় প্রধান অতিথি মহোদয় সকল পদমর্যাদার অফিসার-ফোর্সদের সমস্যার কথা শোনেন এবং সেগুলো সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিকনির্দেশনা প্রদান করেন।
আয়োজিত কল্যাণ সভায় ভোলা জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে আগত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ তাদের সমস্যা ও প্রস্তাব উপস্থাপন করেন। পুলিশ সুপার মহোদয় তাদের বক্তব্য ও আবেদন ধৈর্য সহকারে শ্রবণ করেন এবং বেশ কয়েকটি সমস্যার তাৎক্ষণিক সমাধান করেন। সভাপতি মহোদয় সাহসিকতা, সততা , নিষ্ঠা এবং পেশাদারিত্ব বজায় রেখে নিজ নিজ দায়িত্ব পালনের জন্য সকল পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।
উক্ত কল্যাণ সভায় সম্মানিত সভাপতি জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে জনাব মোঃ জিল্লুর রহমান, পুলিশ পরিদর্শক(নি:), দৌলতখান থানা, শ্রেষ্ঠ মোটরযান জরিমানাকারী অফিসার হিসেবে টিএসআই/মোঃ হাচ নাঈম, ট্রাফিক দক্ষিণ জোন, ভোলাদের সনদ এবং পুরস্কার প্রদান করেন ।
এসময় উপস্থিত ছিলেন জনাব মোঃ সোহান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ মেহেদী হাসান, সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল), ডি আই-১, অফিসার ইনচার্জ, ভোলা জেলার সকল থানা ও গোয়েন্দা শাখা, ট্রাফিক ইনচার্জ, কোর্ট ইন্সপেক্টর, আরআই পুলিশ লাইন্স, আরও-১, রিজার্ভ অফিস, সিভিল স্টাফসহ জেলা পুলিশ ভোলার বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।