November 14, 2026, 5:17 am
শিরোনাম :
কালাইয়ে মসজিদ-মন্দিরের উন্নয়ন বরাদ্দ নিয়ে বিশেষ সভা, উপস্থিত প্রতিমন্ত্রী আব্দুল বারী চরফ্যাশনে বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সহকারী শিক্ষক শিশির মাহমুদের শেষ বিদায় নীলফামারীতে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ঝিনাইগাতীর গজনী অবকাশ বিনোদন কেন্দ্রের দুর্গম পাহাড়ে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই হরণী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় পল্লী চিকিৎসক জামশেদুল ইসলাম টুটুল গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে আহত প্রায় শতাধিক পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স

বিশ্ব এইডস দিবস ২০২৫ উপলক্ষে সিরাজগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

বিশ্ব এইডস দিবস ২০২৫ উপলক্ষে সিরাজগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

সব বাধা দূর করি, এইডস-মুক্ত সমাজ গড়ি”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব এইডস দিবস ২০২৫ উপলক্ষে সিরাজগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (০১ ডিসেম্বর ২০২৫) জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিস, সিরাজগঞ্জের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

সকালে জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে সিভিল সার্জন অফিস মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক জনাব মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)—পুলিশ সুপার, সিরাজগঞ্জ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন জনাব ডাঃ মোঃ নুরুল আমীন।

আলোচনা সভায় বক্তারা বলেন, এইডস প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই। যৌন ও রক্তের মাধ্যমে এই ভাইরাস ছড়ানোর ঝুঁকি সম্পর্কে জনগণকে আরও বেশি সচেতন হতে হবে। সমাজের সব শ্রেণি-পেশার মানুষ একসঙ্গে কাজ করলে যেমন সংক্রমণের হার কমবে, তেমনি একটি নিরাপদ ও এইডস-মুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হবে। চিকিৎসা, প্রতিরোধ ও পরীক্ষার ক্ষেত্রে আধুনিক সেবা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি উদ্যোগ আরও এগিয়ে আসার আহ্বানও জানান বক্তারা।

বক্তারা আরও উল্লেখ করেন, এইচআইভি আক্রান্ত ব্যক্তিদের প্রতি বৈষম্য ও কুসংস্কার দূর করতে ইতিবাচক মনোভাব ও মানবিক আচরণের গুরুত্ব অত্যন্ত বেশি। সমাজের সাধারণ জনগণের মাঝে সচেতনতা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং নিরাপদ আচরণই পারে এই মরণব্যাধি থেকে মানুষের জীবন রক্ষা করতে।

অনুষ্ঠানের শেষে উপস্থিত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, ছাত্রছাত্রীসহ বিভিন্ন শ্রেণির মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
বিশ্ব এইডস দিবসকে সামনে রেখে গ্রহণ করা এ কার্যক্রমে স্থানীয় জনগণের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা