November 12, 2026, 7:28 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

বান্দরবানের লামায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

Reporter Name

বান্দরবানের লামায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ক্রাইম রিপোর্টার মোঃ আবু বক্কর সিদ্দিক বান্দরবান প্রতিনিধি

দীর্ঘ ১৭ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে অবশেষে গ্রেফতার করেছে বান্দরবানের লামা থানা পুলিশ। গতকাল বুধবার (২৯ অক্টোবর) দিনগত রাতে ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নের লাইল্যারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন ওই আসামি।

গ্রেফতারকৃত আসামির নাম মনোয়ার আলম প্রকাশ মনু আলম, প্রকাশ মনু (৫০)। তার পিতার নাম আবুল সামা এবং সাং লাইল্যারমার পাড়া, ৩নং ফাঁসিয়াখালী, লামা। তিনি লামা থানার মূলতবী গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি ছিলেন।

লামা থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লামা থানার উপ-পরিদর্শক (এসআই/নিরস্ত্র) রিয়াদ উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। দলে আরও ছিলেন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এমরান ভূইয়া, এএসআই প্রকাশ ঘোষ এবং ফোর্স সুজন মিত্র। দলটি ফাঁসিয়াখালী ইউনিয়নের লাইল্যারপাড়া এলাকায় সফলভাবে অভিযান চালিয়ে আসামি মনোয়ার আলমকে গ্রেফতার করতে সক্ষম হয়।

লামা থানা পুলিশ জানিয়েছে, একটি মামলায় আদালতের দেওয়া ১৭ বছরের সাজা হওয়ার পর থেকেই আসামি মনোয়ার আলম প্রকাশ মনু আলম আত্মগোপন করে ছিলেন। তার বিরুদ্ধে মূলতবী গ্রেফতারী পরোয়ানা জারি ছিল।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, “আসামি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে আমরা অত্যন্ত সতর্কতার সাথে অভিযান পরিচালনা করি এবং তাকে ধরতে সক্ষম হই। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা