November 11, 2026, 9:30 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

বান্দরবানের লামায় উচ্ছেদ আতঙ্কে ৪০ পরিবারের মানববন্ধন

ক্রাইম রিপোর্টার মোঃ আবু বক্কর সিদ্দিক, বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের লামায় উচ্ছেদ আতঙ্কে ৪০ পরিবারের মানববন্ধন

ক্রাইম রিপোর্টার মোঃ আবু বক্কর সিদ্দিক, বান্দরবান প্রতিনিধি

বান্দরবান জেলার লামা উপজেলা পরিষদের জায়গা উদ্ধারে জেলা প্রশাসনের আসন্ন উচ্ছেদ অভিযানের প্রতিবাদে মানববন্ধন করেছেন টিএন্ডটি পাড়ার ৪০টি পরিবারের সদস্যরা।
সোমবার (৩ নভেম্বর) সকাল ১১টায় লামা উপজেলা পরিষদ সম্মুখ সড়কে অনুষ্ঠিত এই মানববন্ধনে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসনের উচ্ছেদ সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান এবং উচ্ছেদ কার্যক্রম বন্ধের দাবি করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আগামী ৬ নভেম্বর লামা উপজেলা পরিষদের নিজস্ব ভূমিতে অবৈধভাবে বসবাসকারীদের অপসারণ ও স্থাপনা উচ্ছেদের জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে জনবল নিয়োগ দেওয়া হয়েছে।
এই খবর জানাজানির পর থেকে প্রায় ৪৫ বছর ধরে বসবাসরত পরিবারগুলোর মধ্যে দেখা দিয়েছে উচ্ছেদ আতঙ্ক ও হতাশা।
বাসিন্দারা জানান, তারা ১৯৮০ সালের দিকে তৎকালীন স্থানীয় নেতৃবৃন্দের পরামর্শে ওই জায়গায় বসতি স্থাপন করেন। অনেকেই ভূমিহীন, আবার কারও দুর্গম এলাকায় সামান্য নিজস্ব জমি রয়েছে।
তাদের দাবি, প্রশাসন যৌক্তিক সময় না দিয়ে হঠাৎ উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে, যা মানবিক দিক থেকে অযৌক্তিক।
এর আগে গত ১০ আগস্ট বসবাসকারীরা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসকের নিকট ডিসেম্বর মাস পর্যন্ত সময় চেয়ে আবেদন করেন। কিন্তু সেটি কার্যকর হয়নি।
মানববন্ধনে বক্তারা বলেন, আগামী ডিসেম্বর মাসে তাদের শিশুদের বার্ষিক পরীক্ষা। এখন উচ্ছেদ কার্যক্রম শুরু হলে এসব দরিদ্র পরিবার ও শিক্ষার্থীদের জীবন অনিশ্চয়তায় পড়ে যাবে।
আইনজীবী মিজানুর রহমান মানববন্ধনে বলেন,
“যে দেশে ১০-১২ লাখ রোহিঙ্গা আশ্রয় পেয়ে পরিবেশ ধ্বংস করছে, সেখানে দেশের নিজস্ব গরিব ও ভূমিহীন নাগরিকদের উচ্ছেদ করা অত্যন্ত অমানবিক।”
তিনি বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ কার্যক্রম স্থগিতের দাবি জানান।
বক্তব্য দেন বিএনপি নেতা মোঃ তুহিন, আরাফাত বুলবুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ বিষয়ে লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন বলেন,
“উপজেলা পরিষদের অধিগ্রহণকৃত ভূমিতে এসব পরিবার অবৈধভাবে বসবাস করছে। এ কারণে পরিষদের অবকাঠামোগত সম্প্রসারণ সম্ভব হচ্ছে না। বহুবার অনুরোধের পরও তারা জায়গা ছাড়েননি, তাই জেলা প্রশাসন উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে।”
স্থানীয় সচেতন মহল মনে করেন, জাতীয় নির্বাচনের আগে প্রশাসনের উচিত উত্তেজনা না ছড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মানবিক সমাধান খোঁজা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা