November 12, 2026, 3:34 pm
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষে আহত দুই, তদন্তে নেমেছে পুলিশ

মোঃ রফিকুল ইসলাম টিটু ধর্মপাশা প্রতিনিধি, সুনামগঞ্জ

বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষে আহত দুই, তদন্তে নেমেছে পুলিশ
মোঃ রফিকুল ইসলাম টিটু
ধর্মপাশা প্রতিনিধি, সুনামগঞ্জ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের সৈয়দ নয়াপাড়া গ্রামে বাড়ির সীমানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটে গত ১৫ অক্টোবর (মঙ্গলবার) সকাল ৯টার দিকে।
স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের বকুল মিয়া (৫২) ও আসাব আলী (৪৮)-এর মধ্যে বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন আসাব আলী তার সহযোগীদের নিয়ে বকুল মিয়ার বাড়িতে হামলা চালায়। এতে বকুল মিয়ার স্ত্রী বেগম ও ছেলে মোস্তাকিম (১২) আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শুভেন্দ্র বলেন, “দুইজনের অবস্থা এখন অনেকটা ভালো।”
বকুল মিয়া জানান, “এই জায়গা আমার নামে ছিল। পরে মাঠ রেকর্ডে ভুলক্রমে অন্যের নামে চলে যায়। আসাব আলী সেই জায়গা কিনে নিলেও পরে টাকা ফেরত দেওয়ার পরও দলিল ফেরত দেয়নি।”
অন্যদিকে আসাব আলী দাবি করেন, “আমি নিয়ম মেনে জায়গাটি ক্রয় করেছি, তাই এটি আমার সম্পত্তি।”
এ বিষয়ে সেলবরষ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা বলেন, “বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ করেছি, কিন্তু সমাধান হয়নি। আসাব আলী এলাকায় প্রভাবশালী হওয়ায় সমস্যা আরও জটিল হয়েছে।”
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা