October 4, 2026, 2:14 pm
শিরোনাম :
গোপালগঞ্জে কোটালীপাড়ায় যুবককে মারপিট লোহাগাড়ার পুটিবিলা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট বেলাল উদ্দিন সুন্দরগঞ্জে সাংবাদিককে মারধর, টাকা ও স্বর্ণের আংটি ছিনিয়ে নেওয়ার অভিযোগ বান্দরবানের লামায় বন্যা হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ৬৬ পরিবার পেল ২১ লাখ ৫৯ হাজার টাকার চেক হস্তান্তর জলঢাকায় ‘ট্রাস্টেড আইটি সেন্টার’ ঘিরে নানা অভিযোগ, তদন্তের দাবি চর কুকরি মুকরি লঞ্চ-খেয়া মালিকদের হয়রানির জাঁতাকলে সাধারণ যাত্রীরা সুলতান সালাহউদ্দীন আইয়ূবী আল ক্বাদেরীর হাতে পবিত্র বায়তুল মুকাদ্দাস বিজয় ভোলার নয় কূপে দৈনিক ১৮২ মিলিয়ন ঘনফুট গ্যাস ব্যবহারের সুযোগ তারাগঞ্জে ডালিয়া সেচ প্রকল্পের মেঠোপথে ৪০০ তালবীজ রোপণ: ছায়াশূন্য মাঠে স্বস্তির উদ্যোগ হাতিয়ায় ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলার যমিনে সর্বপ্রথম ঈদে মিলাদুন্নবী(সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম) উপলক্ষে জশনে জুলুস মিছিল

Reporter Name

বাংলার যমিনে সর্বপ্রথম ঈদে মিলাদুন্নবী(সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম) উপলক্ষে জশনে জুলুস মিছিল

সংগ্রহেঃ- মোহাম্মদ আজাদ খান
আহলে সুন্নাত ওয়াল জামায়াত পাবনা।

মূলঃ- পীরজাদা সৈয়দ সাউদ সিদ্দিকী আল ক্বাদরী
[ফুরফুরা দরবার শরীফ]

পর্ব – ১

বাংলার মুসলমান সমাজের অন্যতম প্রাচীন ও মহিমান্বিত উৎসব হলো ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম)।
মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা দয়ার নবীজান (সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম)-এর জন্মদিনকে কেন্দ্র করে এই উৎসব শত শত বছর ধরে বাংলার সমাজ-সংস্কৃতির এক বিশেষ অংশ হয়ে আছে।
আজ আমরা যেমন বর্ণাঢ্য জুলুস,আলোকসজ্জা, মিলাদ-মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এ দিনটি পালন করি,শত বছর আগেও বাংলার মুসলমানেরা গভীর শ্রদ্ধা ও আনন্দের সাথে এই দিবস উদযাপন করতেন।

কারা প্রথম জশনে জুলুস শুরু করেছিলেন?

আজকের দিনে বিভিন্ন গোষ্ঠী ও প্রতিষ্ঠান নিজেদেরকে বাংলার যমিনে প্রথম জশনে জুলুসের প্রবর্তক বলে দাবি করে থাকে।
কারো মতে,
১৯৫৭ সালে শায়খুল হাদীস হজরত নুরুসসফা নঈমী (রহ.) সর্বপ্রথম জুলুস বের করেছিলেন।
আবার কেউ বলেন,
১৯৬৩ সালে হজরত ইদ্রিস রজবী (রহ.) কিংবা ১৯৭৪ সালে পাকিস্তানের পীর হজরত সিরিকুটি (রহ.) জুলুসের নেতৃত্ব দেন।
অনেকে দাবি করেন,
হজরত আবেদ শাহ মোজাদ্দেদী (রহ.) ১৯৭৩ সালেই প্রথম জুলুস বের করেছিলেন।

এর বাইরেও আরেকটি প্রচলিত মত হলো দেওবন্দী কওমী আলেমদের সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দ “জুলুসে মুহাম্মাদী” নামে সর্বপ্রথম জুলুস বের করেছিল তবে সেটা বাংলার যমিনে নই,যার ইতিহাস শত বছর পেরিয়ে গেছে।

কিন্তু এসব দাবি ইতিহাসের দলিল ও প্রমাণ দ্বারা
বাংলার মাটিতে মিলাদের সর্বপ্রথম জুলুস প্রমাণিত নয়।
বরং নথিপত্র ঘেঁটে দেখা যায়,বাংলার জমিনে সর্বপ্রথম মিলাদুন্নবী(স.)-র জুলুসের প্রবর্তক হিসাবে দুইটি নাম পাওয়া যাই,তা হলো
খলিফায়ে ফুরফুরা,
ওলীয়ে কামেল আল্লামা আহমাদ আলী হামিদ জালালী ওয়েসী(রাদ্বী.)১৯২৩ সালে
ও
বিশ্বখ্যাত ভাষাবিজ্ঞানী ১৮ ভাষার পন্ডিত ড. মুহাম্মদ শহীদুল্লাহ (রাদ্বী.) ১৯২৮ সালে।

চলবে………


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা