August 19, 2026, 2:44 pm
শিরোনাম :
জনগণের মতামত উপেক্ষা নয়, রায়গঞ্জ সদরে টিটিসি স্থাপনের দাবি গোপালগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার জলঢাকায় ১৩ বছরের নাবালিকার বিয়ে ঘিরে তোলপাড়: থানায় ৮ জনের বিরুদ্ধে এজাহার, বরের মার ক্ষোভ ও গ্রামের মিশ্র প্রতিক্রিয়া সাংবাদিক লুৎফর সিকদারের মায়ের ৪র্থ তম মৃত্যুবার্ষিকি আজ নূরে মদিনা মাদ্রাসায় শিক্ষককে মারধর, একাধিক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ বড়াইগ্রামে ডোবার পানিতে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু সিরাজগঞ্জের রায়গঞ্জে এমপির গাড়িতে হামলা ও ভাঙচুর: নিরপেক্ষ তদন্তের দাবি স্থানীয়দের নীলফামারীতে ২ হাজার বৃক্ষরোপণ করল ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন টুঙ্গিপাড়ায় বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ের ভবন বেহাল: আতঙ্কে শিক্ষার্থীরা, দ্রুত সংস্কারের দাবি ডিমলায় তিস্তা সেচ ক্যানেলে ডুবে খালা-ভাগ্নির মর্মান্তিক মৃত্যু

জমকালো আয়োজনে “খোলা বার্তা” গণমাধ্যমের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

জমকালো আয়োজনে “খোলা বার্তা” গণমাধ্যমের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

১ম বর্ষপূর্তি খোলা বার্তা।

সিরাজগঞ্জের রায়গঞ্জে অনলাইন গণমাধ্যম “খোলা বার্তা”র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল ৫টায় উপজেলার ভুইয়াগাতি এলাকায় প্রতিষ্ঠানটির বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির আইন উপদেষ্টা সিরাজগঞ্জ জজ কোর্টের আইনজীবী মো. এরশাদ আলীর সভাপতিত্বে এবং সম্পাদক ও প্রকাশক মো. একরামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি ও সাংবাদিক মো. আব্দুর রাজ্জাক রানা। এ সময় স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মো. সাইদুল ইসলাম আবির এবং প্রধান বক্তা হিসাবে বক্তব্য দেন উপজেলা ইট ভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক খান জুবায়ের। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম মুক্তাদির, রিপোর্টার্স ইউনিটির সাধারণ

সম্পাদক মো. রুহুল আমিন বকুল, উপজেলা বিএনপির মিডিয়া সেলের সভাপতি মো. আব্দুর রাজ্জাক মফিজ, খোলা বার্তার উপদেষ্টা ও রায়গঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মো. আশরাফ আলী, উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মামুনুর রশীদ, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার প্রতিনিধি ও স্বদেশের খবরের সম্পাদক মো. সোহেল রানা, দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি মো. আমিনুল ইসলাম হিরো, দৈনিক ডেল্টা টাইমসের স্টাফ রিপোর্টার মো. রেজাউল করিম খানসহ আরও অনেকে।

এ সময় রায়গঞ্জ প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের পাশাপাশি খোলা বার্তা অনলাইন গণমাধ্যমের কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, “খোলা বার্তা” অল্প সময়ের মধ্যেই স্থানীয় ও জাতীয় পর্যায়ে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতে বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে প্রতিষ্ঠানটি আরও এগিয়ে যাবে-এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা। অনুষ্ঠান শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করেন উপস্থিত


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা