November 13, 2026, 2:11 pm
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

বাংলাদেশ পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত

মোঃ জুয়েল খাঁন, খুলনা

বাংলাদেশ পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত
মোঃ জুয়েল খাঁন, খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান
বাংলাদেশ পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ অক্টোবর ২০২৫) সকাল ৯টা ৩০ মিনিটে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্স মাঠে হাইওয়ে পুলিশ খুলনা রিজিয়নের অধীনস্থ কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষায় কনস্টেবল হতে নায়েক, নায়েক হতে এএসআই (নিরস্ত্র) এবং এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতির জন্য চাকরির খতিয়ান বিশ্লেষণ, সাক্ষাৎকার গ্রহণ এবং প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা পরিচালনা বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ খুলনা রিজিয়নের সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাকারিয়া (সম্প্রতি অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)। তিনি প্যারেড পরিদর্শন, চাকরির খতিয়ান বিশ্লেষণ এবং সাক্ষাৎকার গ্রহণ করেন।
এসময় তিনি বলেন, “পুলিশ সদস্যদের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে পেশাগত দায়িত্ব পালনের মাধ্যমে জনমনে আস্থা ফিরিয়ে আনতে হবে।”
পরিচালনা বোর্ডের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) খুলনা জেলা; জনাব মোঃ নাসিম খান পিপিএম, সহকারী পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ যশোর সার্কেল; এবং জনাব শেখ আব্দুল হালিম, পুলিশ পরিদর্শক (সশস্ত্র), আরআরএফ খুলনা।
এছাড়াও অনুষ্ঠানে হাইওয়ে পুলিশ খুলনা রিজিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পুলিশ বিভাগের এই পদোন্নতি পরীক্ষা পেশাগত দক্ষতা বৃদ্ধি ও কর্মস্পৃহা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা