পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু
পঞ্চগড় জেলা প্রতিনিধি: মো. নযন আলী
পঞ্চগড়ের তেঁতুলিয়া মহাসড়কে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত শফিকুল ইসলাম (২৭) চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
জানা যায়, কয়েকদিন আগে তেঁতুলিয়া থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরার সময় ৷ মোটরসাইকেলসহ মুক্তাঞ্চলে পড়ে গিয়ে গুরুতর আহত হন শফিকুল ইসলাম। ঘটনাস্থল থেকে পাশের মোটরসাইকেল আরোহীরা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।
গত পাঁচ দিন ধরে আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ২৮ অক্টোবর সকাল ১০টার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত শফিকুল ইসলাম পঞ্চগড় সদর উপজেলার হাঁড়িভাষা ইউনিয়নের গারাতীপাড়া গ্রামের নেকবর আলীর একমাত্র পুত্র। তিনি পেশায় তালমা ট্রি কোম্পানির পিকআপ চালক ছিলেন।
হাঁড়িভাষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ নূরে আলম বলেন, “শফিকুলের অকাল মৃত্যুতে তার পরিবার গভীর শোকে ভেঙে পড়েছে। পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।” মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি সদস্য।