November 12, 2026, 12:14 pm
শিরোনাম :
সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন

নোয়াখালী বিভাগ বাস্তবায়নে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন শনিবার

রিয়াজুল ইসলাম, নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী বিভাগ বাস্তবায়নে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন শনিবার
রিয়াজুল ইসলাম, নোয়াখালী প্রতিনিধি
“নোয়াখালী বিভাগ চাই”— এই দীর্ঘদিনের দাবিকে বাস্তবে রূপ দিতে রাজধানী ঢাকায় আয়োজন করা হচ্ছে বৃহৎ মানববন্ধন কর্মসূচি। আগামী শনিবার, ১১ অক্টোবর ২০২৫, সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হবে এ কর্মসূচি, যার আয়োজক নোয়াখালীকে বিভাগ বাস্তবায়ন আহ্বায়ক কমিটি।
আয়োজক সূত্রে জানা গেছে, মানববন্ধনে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, হাতিয়া, বেগমগঞ্জ ও সোনাইমুড়ীসহ বৃহত্তর নোয়াখালীর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীরা একযোগে অংশ নেবেন।
কর্মসূচি শেষে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে, বৃহত্তর নোয়াখালী জনকল্যাণ ফোরাম, ঢাকা মানববন্ধন ও স্মারকলিপি কর্মসূচির প্রতি একাত্মতা ও পূর্ণ সমর্থন জানিয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় ঢাকা মহানগরের আওতাধীন সকল থানার আহ্বায়ক কমিটিকে নিজ নিজ এলাকার সর্বাধিক সদস্যসহ কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
ফোরামের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অংশগ্রহণকারীদের আগামী শনিবার সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে বিজয়নগর পানির পাম্প, পল্টনে উপস্থিত থাকতে হবে। কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে প্রতিটি থানার জন্য আলাদা ব্যানার সরবরাহ করা হবে। পরবর্তীতে থানাভিত্তিক প্রতিনিধিদল নিজ নিজ নেতৃত্বে শৃঙ্খলিতভাবে প্রেসক্লাবের সামনে মানববন্ধনে যোগ দেবে।
এ প্রসঙ্গে ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্যসচিব এডভোকেট মো. এমরান হোসেন রনি বলেন,
“নোয়াখালী বিভাগের দাবিটি বৃহত্তর নোয়াখালীর মানুষের প্রাণের দাবি। সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে এসে এই ঐতিহাসিক কর্মসূচিকে সফল করতে হবে।”
মানববন্ধন ঘিরে ইতোমধ্যে ঢাকাসহ নোয়াখালীর বিভিন্ন স্থানে ব্যানার-ফেস্টুনে মুখরিত হয়েছে এলাকা। সামাজিক যোগাযোগমাধ্যমেও কর্মসূচির পক্ষে ব্যাপক সাড়া পড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা