November 14, 2026, 6:17 am
শিরোনাম :
কালাইয়ে মসজিদ-মন্দিরের উন্নয়ন বরাদ্দ নিয়ে বিশেষ সভা, উপস্থিত প্রতিমন্ত্রী আব্দুল বারী চরফ্যাশনে বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সহকারী শিক্ষক শিশির মাহমুদের শেষ বিদায় নীলফামারীতে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ঝিনাইগাতীর গজনী অবকাশ বিনোদন কেন্দ্রের দুর্গম পাহাড়ে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই হরণী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় পল্লী চিকিৎসক জামশেদুল ইসলাম টুটুল গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে আহত প্রায় শতাধিক পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স

নববর্ষের শুভেচ্ছা: পাটগ্রামকে আদর্শ জনপদ হিসেবে গড়ার প্রত্যয় পুলিশের

মিনহাজুল হক বাপ্পী, লালমনিরহাট জেলা প্রতিনিধি

নববর্ষের শুভেচ্ছা: পাটগ্রামকে আদর্শ জনপদ হিসেবে গড়ার প্রত্যয় পুলিশের।

মিনহাজুল হক বাপ্পী, লালমনিরহাট জেলা প্রতিনিধি:

ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম থানার আওতাধীন পৌরসভা ও সাতটি ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক।

আজ ১ জানুয়ারি ২০২৬, এক বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বার্তায় ওসি নাজমুল হক বলেন, “অতীতের সব গ্লানি মুছে দিয়ে নতুন বছর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। পাটগ্রাম থানার অন্তর্গত শ্রীরামপুর, জগতবেড়, কুচলিবাড়ী, জোংড়া, বাউরা, দহগ্রাম ও পাটগ্রাম ইউনিয়ন এবং পৌরসভার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদা সচেষ্ট রয়েছে।”

তিনি আরও বলেন, “মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গড়তে পুলিশের এই প্রচেষ্টা নতুন বছরেও অব্যাহত থাকবে। নববর্ষের এই আনন্দঘন মুহূর্তে আমি পাটগ্রামের প্রতিটি নাগরিকের সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। যেকোনো প্রয়োজনে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার এবং শান্তিপূর্ণভাবে নতুন বছর উদযাপনের আহ্বান জানাচ্ছি।”

ওসি নাজমুল হক তার বার্তায় বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থেকে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার অনুপ্রেরণা দেন। তিনি আশা প্রকাশ করেন, নতুন বছরে সবার সম্মিলিত প্রচেষ্টায় পাটগ্রাম হবে একটি আদর্শ ও নিরাপদ জনপদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা