November 12, 2026, 3:28 pm
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

দিনাজপুর ৩ ও ৪ আসনে বিএনপি প্রার্থিতা চূড়ান্ত

মোঃ আমজাদ হোসেন স্টাফ রিপোর্টার দিনাজপুর।

দিনাজপুর ৩ ও ৪ আসনে বিএনপি প্রার্থিতা চূড়ান্ত

মোঃ আমজাদ হোসেন
স্টাফ রিপোর্টার দিনাজপুর।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আগামী জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর জেলার দুটি গুরুত্বপূর্ণ আসনে তাদের প্রার্থীতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

ঘোষণায় জানানো হয়, দিনাজপুর-৩ আসনে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রার্থী হিসেবে অংশগ্রহণ করবেন। অপরদিকে দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আখতারুজ্জামান মিয়া দলের পক্ষ থেকে মনোনীত হয়েছেন।

দলীয় সূত্রে জানা যায়, কেন্দ্রের উচ্চ পর্যায়ের বৈঠকে প্রার্থীদের নাম অনুমোদনের পর আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়। এ ঘোষণা প্রকাশের পর দিনাজপুর জেলাজুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

নেতাকর্মীরা বলছেন, বেগম খালেদা জিয়ার প্রার্থী হওয়া শুধু রাজনৈতিক নয়, এটি একটি প্রতীকী বার্তা — গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বিএনপি এখন আরও ঐক্যবদ্ধ। অন্যদিকে আখতারুজ্জামান মিয়া দীর্ঘদিন ধরে দিনাজপুরে দলের জন্য কাজ করে আসছেন, তার প্রার্থীতা স্থানীয় নেতাকর্মীদের মনোবল আরও বাড়িয়ে তুলেছে।

দিনাজপুরের রাজনৈতিক অঙ্গনে এ ঘোষণাকে কেন্দ্র করে ইতিমধ্যেই ব্যাপক আলোচনা শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা