টুঙ্গিপাড়া যাত্রীবাহী বাস উল্টে নিহত ১ আহত ৩০
গোপালগঞ্জ টুঙ্গিপাড়া থেকে : জসিম মুন্সী।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ওয়েলকাম এক্সপ্রেস গাড়ি চলন্ত পথে রামচন্দ্রপুর বটতলায় পথচারীকে বাঁচাতে গিয়ে মর্মান্তিক ভাবে এক্সিডেন্ট ঘটে।
টুঙ্গিপাড়া রামচন্দ্রপুর বটতলায় বাস উল্টে পড়ে আলমগীর লস্কর (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২০/২৫ জন যাত্রী।
জানা যায়, মঙ্গলবার পিরোজপুর থেকে ছেড়ে আসা ‘ওয়েলকাম এক্সপ্রেস’- যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। বাসটি যখন টুঙ্গিপাড়া উপজেলার কুশলি ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় পৌঁছায়, তখন বিপরীত দিক থেকে আলমগীর লস্কর নামের একজন রাস্তা পারাপার করার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের উল্টে পড়ে যায়। এতে বাসের নিচে অনেক যাত্রী আটকা পড়ে এবং আলমগীর লস্কর নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান পরিচালনা করে। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
টুঙ্গিপাড়া থানার কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুর ২ টার দিকে গোপালগঞ্জ -টুঙ্গিপাড়া মহাসড়কের কুশলী রামচন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সহায়তায় হতাহতদের উদ্ধার করা হয়। বাসটি উদ্ধার করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।