November 12, 2026, 8:26 pm
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

টুঙ্গিপাড়া মহিলা বিষয়ক অধিদপ্তরে কর্মচারী না থাকায় ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ জনগণ।

টুঙ্গিপাড়া প্রতিনিধি : জসিম মুন্সী (গোপালগঞ্জ)

টুঙ্গিপাড়া মহিলা বিষয়ক অধিদপ্তরে কর্মচারী না থাকায় ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ জনগণ।

টুঙ্গিপাড়া প্রতিনিধি : জসিম মুন্সী (গোপালগঞ্জ)

গোপালগঞ্জে টুঙ্গিপাড়া উপজেলায় মহিলা বিষয়ক অধিদপ্তরে একজন কর্মকর্তা, নেই কোন কর্মচারী ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ জনগণ।

কয়েক ভুক্তভোগী জানান, মহিলা বিষয়ক অধিদপ্তরে কোন কাজের জন্য গেলে অফিস ফাকা থাকে।
অফিস সহকারি ও অফিস সহায়ক না থাকায় আমরা সাধারণ মানুষ সেবা থেকে বঞ্চিত হতে হচ্ছে।

এ বিষয়ে মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী বলেন, এই অফিসে একজনই কর্মকর্তা আমি। আমার অফিসে নেই কোন অফিস সহকারি ও অফিস সহায়ক। আমার একার উপরেই নির্ভর করে এই অফিস তবে শুধু তাই নয় আমার ঊর্ধ্বতন কর্মকর্তা আমাকে দুই উপজেলা টুঙ্গীপাড়া ও কোটালিপাড়া উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তার দায়িত্ব দিয়েছেন।
আমার একার পক্ষে দুই উপজেলা পরিচালনা অসম্ভব হয়ে যাচ্ছে।

তাই আমার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আকুল আবেদন অতি দ্রুত আমার অফিসের অফিস সহকারী ও অফিস সহায়ক নিয়োগ দেওয়া হোক। যাহাতে কোনো সাধারণ মানুষের সেবা নিতে এসে বঞ্চিত না হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা