November 13, 2026, 2:12 pm
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

চাচার শালীকার প্রেমে পড়লেন যুবক, বিয়ের দাবিতে অনশনে তরুণী

মানব বার্তা ডিজিটাল ডেস্ক

চাচার শালী প্রেমে পড়লেন যুবক, বিয়ের দাবিতে অনশনে তরুণী!
নিজস্ব সংবাদদাতা
সিরাজগঞ্জের তারাস উপজেলার বোয়ালিয়া গ্রামে ঘটেছে চাঞ্চল্যকর এক প্রেমের ঘটনা। নিজের আপন চাচার শালী, অর্থাৎ খালার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন ওই গ্রামের পশ্চিমপাড়ার যুবক সোহান। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর গত ২৭ অক্টোবর প্রেমিক সোহানকে বিয়ে করার দাবিতে সোহানের বাড়িতে এসে ওঠেন তরুণী মুন্নি।
তবে বিষয়টি জানাজানি হওয়ার পর সোহান বাড়ি ছেড়ে পালিয়ে যায়। প্রেমিকের এমন আচরণে ক্ষুব্ধ হয়ে মুন্নি বিয়ের দাবিতে সোহানের বাড়িতেই অনশন শুরু করেন। এসময় ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ভিড় জমায় সোহানের বাড়ির সামনে।
অন্যদিকে, সোহানের বাবা বাড়ির ভেতরে কাউকে ঢুকতে কঠোরভাবে নিষেধ করেন। এমনকি গণমাধ্যমকেও প্রবেশ করতে দেওয়া হয়নি বলে জানা গেছে। স্থানীয়দের মতে, ঘটনাটি এখন পুরো এলাকায় আলোচনার বিষয় হয়ে উঠেছে।
এ বিষয়ে স্থানীয় এক ব্যক্তি জানান, “ঘটনাটা বেশ বিব্রতকর। একদিকে আত্মীয়তার সম্পর্ক, অন্যদিকে প্রেম—সব মিলিয়ে পরিবারে অস্থিরতা তৈরি হয়েছে।”
বর্তমানে মুন্নি তার অনশন চালিয়ে যাচ্ছেন এবং বিয়ের দাবিতে অনড় রয়েছেন। তবে সোহান কোথায় আছেন, তা জানা যায়নি। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা